আন্দ্রে অ্যাডামস

১৭ জুলাই, ১৯৭৫ তারিখে অকল্যান্ডে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ২০০০-এর দশকে নিউজিল্যান্ডের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ‘ড্রে’ ডাকনামে ভূষিত আন্দ্রে অ্যাডামস ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতার অধিকারী তিনি। ওয়েস্ট ইন্ডিয়ান বংশোদ্ভূত। মাতা গায়ানীয় ও পিতা সেন্ট ভিনসেন্টের অধিবাসী। অকল্যান্ডভিত্তিক ওয়েস্ট … Read more

সমীর দীঘে

৮ অক্টোবর, ১৯৬৮ তারিখে মহারাষ্ট্রের বোম্বেতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। এছাড়াও, ডানহাতে ব্যাটিং কর্মে পারদর্শী ছিলেন। ২০০০-এর দশকে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ১৯৯০-৯১ মৌসুম থেকে ২০০১-০২ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে বোম্বের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, এয়ার ইন্ডিয়া’র পক্ষে খেলেছেন। ২০০০ থেকে … Read more

শাহ ন্যালচাঁদ

১৪ সেপ্টেম্বর, ১৯১৯ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের গুজরাতের ধ্রাঙ্গাধ্রায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। বামহাতে মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, বামহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৫০-এর দশকে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ১৯৩৯-৪০ মৌসুম থেকে ১৯৬৩-৬৪ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। পঁচিশ বছর ঘরোয়া পর্যায়ের ক্রিকেটে অংশ … Read more

দীপ দাসগুপ্তা

৭ জুন, ১৯৭৭ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। ২০০০-এর দশকে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। কলকাতায় জন্মগ্রহণ করলেও দিল্লিতে থাকাকালে ক্রিকেট খেলায় হাতেখড়ি ঘটে। তরুণ বয়সে জিমন্যাস্টিক্সের প্রতি তাঁর অধিক ঝোঁক ছিল। কিছুটা দেরীতে ক্রিকেটে অংশ নেন। জাতীয় ক্রীড়া ইনস্টিটিউটের কোচ সুনীত শর্মা তাঁর … Read more

শাহবাজ নাদিম

১২ আগস্ট, ১৯৮৯ তারিখে বিহারের বোকারো এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখছেন। স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নেমে থাকেন। ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। খেলোয়াড়ী জীবনের শুরু থেকেই তাঁর মাঝে অফুরন্ত প্রতিভা লক্ষ্য করা যায়। ভারতের অনূর্ধ্ব-১৯, বিহারের অনূর্ধ্ব-১৪ দলসহ নিজ রাজ্য ঝাড়খণ্ডের ঘরোয়া পর্যায়ের ক্রিকেটে অংশ … Read more

জনার্দন নবলে

ডিসেম্বর, ১৯০২ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের মহারাষ্ট্রের ফুলগাঁও এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, ডানহাতে ব্যাটিং উদ্বোধনে নামতেন। ১৯৩০-এর দশকে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। পুনার ভবে স্কুল থেকে ম্যাট্রিকুলেশন লাভ করেন। ১৯১৮-১৯ মৌসুম থেকে ১৯৪৩-৪৪ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে সেন্ট্রাল … Read more

আর্নেস্ট টিল্ডসলে

৫ ফেব্রুয়ারি, ১৮৮৯ তারিখে ল্যাঙ্কাশায়ারের রো গ্রীন এলাকায় জন্মগ্রহণকারী পেশাদার ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিং করতেন তিনি। ১৯২০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। অত্যন্ত সুপরিচিত ল্যাঙ্কাশায়ারীয় ক্রিকেট পরিবারে তাঁর জন্ম। জনি টিল্ডসলে’র কনিষ্ঠ ভ্রাতা তিনি। দাঁড়ানোর ভঙ্গীমা ও অনিন্দ্যসুন্দর স্ট্রোকপ্লে প্রদর্শন করতেন। পাশাপাশি প্রতিপক্ষীয় বোলারদের প্রবল হতাশার কারণ … Read more

জ্যাক রাইডার

৮ আগস্ট, ১৮৮৯ তারিখে ভিক্টোরিয়ার কলিংউডে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতে পারতেন। ১৯২০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। অস্ট্রেলিয়া দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। স্কটল্যান্ডীয় বংশোদ্ভূত কাঠমিস্ত্রী হেনরি জন রাইডার ও এলেন দম্পতির পঞ্চম সন্তান ছিলেন। ইংল্যান্ড থেকে আসা … Read more

ক্রেগ স্পিয়ারম্যান

৪ জুলাই, ১৯৭২ তারিখে অকল্যান্ডে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ ইনিংস উদ্বোধনে খেলতে নামতেন। ডানহাতে ব্যাটিং করতেন। নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন। ‘স্পিয়ার্স’ ডাকনামে পরিচিত ক্রেগ স্পিয়ারম্যান ছয় ফুট উচ্চতার অধিকারী। অকল্যান্ডভিত্তিক কেলস্টোন বয়েজ হাই স্কুল এবং নিউজিল্যান্ডের ম্যাসি ইউনিভার্সিটিতে অধ্যয়ন করেছেন। ১৯৯৩-৯৪ মৌসুম থেকে ২০০৯ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় … Read more

লুক রঙ্কি

২৩ এপ্রিল, ১৯৮১ তারিখে মানাওয়াতুর ড্যানভার্ক এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ। মূলতঃ উইকেট-রক্ষক-ব্যাটসম্যানের ভূমিকায় অবতীর্ণ হতেন। ডানহাতে ব্যাটিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড – দুই প্রতিবেশী ক্রিকেট দলের পক্ষাবলম্বন করে অনবদ্য উপমা গড়েন। এছাড়াও, একমাত্র খেলোয়াড় হিসেবে দুই দেশের পক্ষে খেলেছেন। সব মিলিয়ে চারটি ওডিআই ও তিনটি টি২০আইয়ে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছেন। তন্মধ্যে, একটি ওডিআইয়ে ৩৭ … Read more