আফগান উইকেট-রক্ষক

  • |

    রহমানুল্লাহ গুরবাজ

    ২৮ নভেম্বর, ২০০১ তারিখে জন্মগ্রহণকারী আফগান ক্রিকেটার। মূলতঃ উইকেট-রক্ষক-ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখছেন। উইকেট-রক্ষণের পাশাপাশি ডানহাতে ব্যাটিং করেন। আফগানিস্তানের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। মাসুদ গুরবাজ সম্পর্কে তাঁর ভ্রাতা। ২০১৭-১৮ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর আফগান ক্রিকেটে কাবুল রিজিওন ও মিস আইনাক রিজিওনের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, বুস্ট রিজিওন,…

  • |

    আফসার জাজাই

    ১০ আগস্ট, ১৯৯৩ তারিখে কাবুলে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উইকেট-রক্ষক-ব্যাটসম্যান হিসেবে খেলছেন। উইকেট-রক্ষণের পাশাপাশি ডানহাতে ব্যাটিং কর্মে মনোনিবেশ ঘটান। আফগানিস্তানের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। উইকেট-রক্ষক-ব্যাটসম্যান হিসেবে তাঁর প্রতিভা খেলোয়াড়ী জীবনের শুরুতেই চিহ্নিত করা হয়েছিল। এমএস ধোনিকে পছন্দের তালিকার শীর্ষে রেখেছেন। তবে, ব্যাট হাতে তেমন সফলতা পাননি। এ কারণে বয়সভিত্তিক বিভিন্ন দল থেকে বাদ…