হুমায়ুন ফারহাত
২৪ জানুয়ারি, ১৯৮১ তারিখে পাঞ্জাবের লাহোর এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উইকেট-রক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। পাশাপাশি, ডানহাতে ব্যাটিং করতেন। ২০০০-এর দশকে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ১৯৯৭-৯৮ মৌসুম থেকে ২০১৪-১৫ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর পাকিস্তানী ক্রিকেটে অ্যালাইড ব্যাংক, হাবিব ব্যাংক লিমিটেড, লাহোর ও পাকিস্তান রিজার্ভসের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও,…
