ইয়ান বুচার্ট

৯ মে, ১৯৬০ তারিখে বুলাওয়েতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখতেন। ডানহাতে মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে মাঝারিসারিতে নিচেরদিকে ব্যাটিংয়ে নামতেন। জিম্বাবুয়ের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। দীর্ঘদেহী লিকলিকে গড়নের অধিকারী। প্লামট্রি স্কুলে অধ্যয়ন করেছেন। ১৯৮০-৮১ মৌসুম থেকে ১৯৯৪-৯৫ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নিয়েছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর জিম্বাবুয়ীয় ক্রিকেটে ম্যাশোনাল্যান্ড কান্ট্রি … Read more

ব্রায়ান রোজ

৪ জুন, ১৯৫০ তারিখে কেন্টের ডার্টফোর্ড এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে খেলতেন। বামহাতে ব্যাটিংয়ের পাশাপাশি বামহাতে মিডিয়াম বোলিং করতেন। ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ‘রোজি’ কিংবা ‘হ্যারি’ ডাকনামে ভূষিত ব্রায়ান রোজ ওয়েস্টন-সুপার-মেয়ার গ্রামার স্কুলে অধ্যয়ন শেষে আইলওর্থভিত্তিক বোরা রোড কলেজে পড়াশুনো করেছিলেন। ১৯৬৯ থেকে ১৯৮৭ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। … Read more

ল্যান্স পিয়েরে

৫ জুন, ১৯২১ তারিখে ত্রিনিদাদের উডব্রুক এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৪০-এর দশকে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন। স্বল্পসংখ্যক ফাস্ট বোলারদের অন্যতম হিসেবে চশমা পরিধান করতেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে ত্রিনিদাদের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৪০-৪১ মৌসুম থেকে … Read more

ফফি উইলিয়ামস

১০ এপ্রিল, ১৯১৪ তারিখে বার্বাডোসের ব্যাংক হিল এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯৩৪-৩৫ মৌসুম থেকে ১৯৪৮-৪৯ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে বার্বাডোসের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৩৪-৩৫ মৌসুমে বার্বাডোসের … Read more

ম্যাট পার্কিনসন

২৪ অক্টোবর, ১৯৯৬ তারিখে ল্যাঙ্কাশায়ারের বোল্টনে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে খেলছেন। লেগ-ব্রেক বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নেমে থাকেন। ইংল্যান্ডের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। বোল্টন স্কুলে অধ্যয়ন করেছেন। ইংল্যান্ডের অন্যতম সেরা লেগ-স্পিনার হিসেবে বিবেচিত হচ্ছেন। ২০১৬ সাল থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ারের … Read more

অ্যালান নট

৯ এপ্রিল, ১৯৪৬ তারিখে কেন্টের বেলভেডেরে এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার। মূলতঃ উইকেট-রক্ষণ কর্মে নিযুক্ত থাকতেন। উইকেট-রক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি ডানহাতে ব্যাটিং ও ডানহাতে অফ-ব্রেক বোলিং করতে পারতেন। ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। সন্দেহাতীতভাবে ইংল্যান্ডের সর্বশ্রেষ্ঠ উইকেট-রক্ষকের মর্যাদা পেয়েছেন; এমনকি বিশ্বের সেরাদের কাতারে রয়েছেন। শার্টের কলার উঠিয়ে রাখতেন। ক্রিকেট বিশ্লেষকদের অনেকেরই অভিমত, ইংল্যান্ডের সেরা ক্রিকেটার … Read more

এরিক মার্ক্স

৪ জুলাই, ১৮৯৫ তারিখে ট্রান্সভালের জোহানেসবার্গে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। বামহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯২০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ম্যালভার্ন কলেজে অধ্যয়ন করেছেন। প্রচণ্ড আত্মবিশ্বাসী ও মারকুটে ব্যাটসম্যান হিসেবে পরিচিতি লাভ করেন। ১৯২০-২১ মৌসুম থেকে ১৯২১-২২ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী … Read more

নরম্যান রিড

২৬ ডিসেম্বর, ১৮৯০ তারিখে কেপ প্রভিন্সের কেপটাউনে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ডানহাতে ব্যাটিং ও ডানহাতে বোলিং কর্মে পারদর্শীতা প্রদর্শন করেছেন। এছাড়াও, বিস্ময়কর ফিল্ডার হিসেবে পরিচিতি লাভ করেন। ১৯২০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯১২ ও ১৯১৩ সালে অক্সফোর্ড থেকে রাগবিতে ব্লু লাভ করেন। প্রথম বিশ্বযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। … Read more

বিলি বার্নস

২৭ মে, ১৮৫২ তারিখে নটিংহ্যামশায়ারের সাটন-ইন-অ্যাশফিল্ড এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও আম্পায়ার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিংয়ে পারদর্শী ছিলেন। এছাড়াও, ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতে পারতেন। ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ১৮৭২ সালে উইচেস্টারভিত্তিক গ্যারিসনের পক্ষে প্রথমবারের মতো পেশাদারী পর্যায়ে যুক্ত হন। পরবর্তী গ্রীষ্মে লিচেস্টারভিত্তিক ভিক্টোরিয়া পার্ক ক্লাবে চলে যান। তৃতীয় পর্যায়ে ট্রেন্ট ব্রিজভিত্তিক … Read more

কেনি বার্ন

১৭ সেপ্টেম্বর, ১৮৬২ তারিখে তাসমানিয়ার রিচমন্ড এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে কার্যকর মিডিয়াম বোলিং করতেন। ১৮৯০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ক্লাব ক্রিকেটে ওয়েলিংটন ও ইস্ট হোবার্টের পক্ষে খেলে আশাতীত সাফল্য পান। ছাব্বিশ মৌসুম খেলে ৩১ শতক সহযোগে ১১৪৫০ রান তুলেন। তন্মধ্যে, আটটি … Read more