২৬ ডিসেম্বর, ১৮৯০ তারিখে কেপ প্রভিন্সের কেপটাউনে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ডানহাতে ব্যাটিং ও ডানহাতে বোলিং কর্মে পারদর্শীতা প্রদর্শন করেছেন। এছাড়াও, বিস্ময়কর ফিল্ডার হিসেবে পরিচিতি লাভ করেন। ১৯২০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

১৯১২ ও ১৯১৩ সালে অক্সফোর্ড থেকে রাগবিতে ব্লু লাভ করেন। প্রথম বিশ্বযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। ফলশ্রুতিতে, ডিএসও ও এমসি পদকে ভূষিত হন। ১৯২০-২১ মৌসুম থেকে ১৯২৩-২৪ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ওয়েস্টার্ন প্রভিন্সের প্রতিনিধিত্ব করেছেন। ১৯২১-২২ মৌসুমে অরেঞ্জ ফ্রি স্টেটের বিপক্ষে অপরাজিত ৮১ রানের উল্লেখযোগ্য ইনিংস খেলেছিলেন। সব মিলিয়ে ১৩টি খেলা নিয়ে তাঁর প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন গড়ে উঠেছিল। মূলতঃ দূর্দান্ত ফিল্ডিংয়ের কারণে তাঁকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কভার পয়েন্ট অঞ্চলে দূর্দান্ত ফিল্ডিং করতেন।

১৯২১ সালে দক্ষিণ আফ্রিকার পক্ষে একটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৯২১-২২ মৌসুমে নিজ দেশে হার্বি কলিন্সের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ২৬ নভেম্বর, ১৯২১ তারিখে কেপটাউনে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ১১ ও ৬ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ২/৬৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ১০ উইকেটে পরাজিত হলে ১-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

দূর্ভাগ্যবশতঃ তাঁর খেলোয়াড়ী জীবন দীর্ঘস্থায়ী হয়নি। ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। মানসিক বিপর্যস্ত অবস্থায় স্বীয় স্ত্রী তাঁকে গুলি করলে ৬ জুন, ১৯৪৭ তারিখে কেপ প্রভিন্সের কেপটাউনে ৫৬ বছর ১৬২ দিন বয়সে তাঁর জীবনাবসান ঘটে। পরবর্তীতে, তাঁর স্ত্রী আত্মহত্যা করেছিলেন।

সম্পৃক্ত পোস্ট