১৪ আগস্ট, ১৯০৯ তারিখে ভিক্টোরিয়ার সাউথ ইয়ারা এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ মাঝারিসারির ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছেন। বামহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিং করতেন। ১৯৩০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার অধিকারী ছিলেন। শক্ত-মজবুত ও দর্শনীয় খেলোয়াড় ছিলেন। ‘ডার্লস’ ডাকনামে ভূষিত হয়েছিলেন। ক্লাব ক্রিকেটে সাউথ মেলবোর্ন ও মেলবোর্নের পক্ষে খেলেছেন। পরবর্তীকালে শেষের ক্লাবটিতে অফিসের কেরাণী হিসেবে কাজ করেছিলেন। ১৯২৬-২৭ মৌসুম থেকে ১৯৩৬-৩৭ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ভিক্টোরিয়ার প্রতিনিধিত্ব করেছেন। স্ট্রোকের বাহারে শেফিল্ড শীল্ডে বেশ প্রভাব ফেলেছিলেন।
১৯৩৩ থেকে ১৯৩৭ সাল পর্যন্ত সময়কালে অস্ট্রেলিয়ার পক্ষে সর্বমোট ১২ টেস্টে অংশ নিয়েছিলেন। ১৯৩২-৩৩ মৌসুমে নিজ দেশে ডগলাস জার্ডিনের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। বডিলাইন সিরিজের শেষ দুই টেস্ট খেলেন। ১০ ফেব্রুয়ারি, ১৯৩৩ তারিখে অ্যাডিলেডে অনুষ্ঠিত বডিলাইন সিরিজের চতুর্থ টেস্টে অংশগ্রহণ করেন। হ্যামি লাভ ও আর্নি ব্রমলি’র সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। প্রথম ইনিংসে ১৭ রান সংগ্রহের পর দ্বিতীয় ইনিংসে ৩৯ রান তুলে রান-আউটের শিকারে পরিণত হন। এছাড়াও, দ্বিতীয় ইনিংসে তিনি দলের সর্বোচ্চ রান সংগ্রাহকে পরিণত হয়েছিলেন। এছাড়াও, দুইটি ক্যাচ তালুবন্দীসহ ০/৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ৬ উইকেটে পরাজয়বরণ করলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়ে।
সিডনিতে অনুষ্ঠিত অ্যাশেজ সিরিজের চূড়ান্ত টেস্টে আক্রমণাত্মক ব্যাটিংশৈলী প্রদর্শন করে ব্যক্তিগত সর্বোচ্চ ৮৫ রান তুলেন। সমসাময়িক অনেক প্রত্যক্ষদর্শীর অভিমত, কেবলমাত্র স্ট্যান ম্যাককাবে বাদে তিনিই কেবলমাত্র হ্যারল্ড লারউড ও তাঁর সঙ্গীদের কম বাউন্সারের মুখোমুখি হয়েছিলেন।
১৯৩৪ সালে ইংল্যান্ড ও ১৯৩৫-৩৬ মৌসুমে দক্ষিণ আফ্রিকা সফর করেন। ১৯৩৪ সালে বিল উডফুলের নেতৃত্বাধীন অজি দলের সাথে ইংল্যান্ড সফরে যান। ৮ জুন, ১৯৩৪ তারিখে নটিংহামের ট্রেন্ট ব্রিজে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৪ ও ১৪ রান সংগ্রহ করেছিলেন। ২৩৮ রানে জয় পেয়ে সফরকারীরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
এরপর, ২২ জুন, ১৯৩৪ তারিখে লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্ট খেলেন। খেলায় তিনি ০ ও ১০ রান সংগ্রহ করেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/১৯ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। হ্যাডলি ভেরিটি’র স্মরণীয় বোলিং সাফল্যে স্বাগতিকরা ইনিংস ও ৩৮ রানে জয় পেলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে সমতায় ফেরে।
একই সফরের ২০ জুলাই, ১৯৩৪ তারিখে লিডসে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টেস্ট খেলেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ব্যাট হাতে নিয়ে ১২ রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
১৯৩৫-৩৬ মৌসুমে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলেন। ঐ মৌসুমে ভিক রিচার্ডসনের নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে দক্ষিণ আফ্রিকা গমন করেন। ১৪ ডিসেম্বর, ১৯৩৫ তারিখে ডারবানে অনুষ্ঠিত স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ৬০ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেন। ৯ উইকেটে জয়লাভ করলে সফরকারীরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
একই সফরের ১ জানুয়ারি, ১৯৩৬ তারিখে কেপটাউনে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্ট খেলেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ১২ রান সংগ্রহ করেছিলেন। ইনিংস ও ৭৮ রানে জয় পেলে সফরকারীরা ২-০ ব্যবধানে এগিয়ে যায়।
১৯৩৬-৩৭ মৌসুমে নিজ দেশে গাবি অ্যালেনের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ১ জানুয়ারি, ১৯৩৭ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। ৬৫,০০০ দর্শকের সামনে হ্যামন্ড ও লেল্যান্ডের দর্শনীয় ক্যাচ তালুবন্দী করেন। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ২০ ও ০ রান সংগ্রহসহ তিনটি ক্যাচ তালুবন্দীকরণে অগ্রসর হন। ঐ খেলায় তাঁর দল ৩৬৫ রানে জয় পেলেও পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
সব মিলিয়ে টেস্টগুলো থেকে ২৭.৮৮ গড়ে ৪৭৪ রান সংগ্রহ করেছিলেন। প্রথম-শ্রেণীর খেলাগুলো থেকে ৪২.৫০ গড়ে ষোলো শতক সহযোগে ৫৭৮০ রান তুলেছিলেন। এছাড়াও, ৪৭.০০ গড়ে ৩২ উইকেট দখলের পাশাপাশি ৫৯ ক্যাচ তালুবন্দী করেছিলেন।
ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। জীবনের বাদ-বাকী দিনগুলো অ্যাডিলেডে বসবাস করতে থাকেন। ২৪ জুন, ১৯৯২ তারিখে সাউথ অস্ট্রেলিয়ার ড পার্ক এলাকায় স্বল্পকালীন রোগে ভুগে ৮২ বছর ৩১৫ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে। মৃত্যুর পূর্ব-পর্যন্ত ১৯৩২-৩৩ মৌসুমে বডিলাইন সিরিজে অংশগ্রহণকারী পাঁচজন জীবিত খেলোয়াড়ের অন্যতম ছিলেন।
