২৮ আগস্ট, ২০০০ তারিখে ইসলামাবাদে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করে থাকেন। পাশাপাশি, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামেন। পাকিস্তানের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
২০১৮-১৯ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর পাকিস্তানী ক্রিকেটে খাইবার পাখতুনখোয়া, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স-বালুচিস্তান, নর্দার্ন ও সু্ই নর্দার্ন গ্যাস পাইপলাইন্স লিমিটেডের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ইসলামাবাদ ইউনাইটেডের পক্ষে খেলেছেন। ৭ নভেম্বর, ২০১৮ তারিখে করাচীতে অনুষ্ঠিত সুই নর্দার্ন গ্যাস পাইপলাইন্স লিমিটেড বনাম ওয়াটার ও পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটির মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূচনা ঘটান।
২০১৯ সাল থেকে পাকিস্তানের পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আইয়ে অংশ নিচ্ছেন। ২০১৯-২০ মৌসুমে আজহার আলী’র নেতৃত্বাধীন পাকিস্তানী দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া গমন করেন। ৮ নভেম্বর, ২০১৯ তারিখে পার্থে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে টি২০আইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট জীবনের সূত্রপাত ঘটে। একই সফরের ২৯ নভেম্বর, ২০১৯ তারিখে অ্যাডিলেডে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। প্রথম দিনে উইকেট লাভের দ্বারপ্রান্তে ছিলেন। তবে, নো-বলের কারণে তা থেকে বঞ্চিত হন। এছাড়াও, ব্যাট হাতে নিয়ে ১২* ও ৪* রান সংগ্রহ করেছিলেন। তবে, ডেভিড ওয়ার্নারের অসাধারণ ত্রি-শতকের কল্যাণে সফরকারীরা ইনিংস ও ৪৮ রানে জয় পেয়ে ২-০ ব্যবধানে সিরিজ জয় করে নেয়।
১ নভেম্বর, ২০২০ তারিখে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওডিআইয়ে জিম্বাবুয়ীয় ব্যাটসম্যান ক্রেগ আরভিনকে বোল্ড করেন নিজস্ব প্রথম উইকেট পান।
