ডারিন মারে

৪ সেপ্টেম্বর, ১৯৬৭ তারিখে ক্যান্টারবারির ক্রাইস্টচার্চে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিং করতেন। ১৯৯০-এর দশকে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯৯০-৯১ মৌসুম থেকে ১৯৯৭-৯৮ মৌসুম পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের নিউজিল্যান্ডীয় ক্রিকেটে ক্যান্টারবারির প্রতিনিধিত্ব করেছেন। আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে মেলে ধরতে না পারলেও … Read more

পল ম্যাকইউয়ান

১৯ ডিসেম্বর, ১৯৫৩ তারিখে ক্যান্টারবারির ক্রাইস্টচার্চে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখতেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৮০-এর দশকে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। মারকুটে ব্যাটসম্যান হিসেবে পরিচিতি লাভ করেন। এছাড়াও, মিডিয়াম পেস বোলিংয়ে পারদর্শীতা দেখান। কিন্তু উঁচু স্তরের ক্রিকেটের কোন বিভাগেই তিনি নিজেকে মেলে ধরতে পারেননি। কেবলমাত্র … Read more

নাভেদ লতিফ

২১ ফেব্রুয়ারি, ১৯৭৬ তারিখে পাঞ্জাবের সারগোদায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ২০০০-এর দশকে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ডানহাতি আগ্রাসী ব্যাটসম্যান হিসেবে সবিশেষ পরিচিতি লাভ করেন। পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং অবস্থান থাকাকালে নিজেকে জাতীয় দলে অন্তর্ভুক্তিতে সচেষ্ট হয়েছিলেন। ১৯৯৪-৯৫ মৌসুমের ন্যাশনাল জুনিয়র কাপ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশীপে … Read more

গাবি অ্যালেন

৩১ জুলাই, ১৯০২ তারিখে নিউ সাউথ ওয়েলসের বেলেভ্যু এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে ফাস্ট বোলিংয়ে পারদর্শী ছিলেন। ইংল্যান্ড দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ক্রিকেটের সর্বাপেক্ষা প্রভাববিস্তারকারী ও ৬০ বছরের অধিক লর্ডসে বড় ধরনের শক্তি হিসেবে নিজেকে আবির্ভূত করেছিলেন। এটন কলেজে অধ্যয়ন শেষে … Read more

স্ট্যান ওয়ার্থিংটন

২১ আগস্ট, ১৯০৫ তারিখে ডার্বিশায়ারের বলসোভার এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ও কোচ ছিলেন। দলে মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। ডানহাতে মাঝারিসারিতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে নিখুঁতমানসম্পন্ন ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন। ১৯৩০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। স্টেভিলিভিত্তিক নেদারথর্প গ্রামার স্কুলে পড়াশুনো করেন। এ সময়ে তিনি খুব কমই ক্রিকেট খেলার সুযোগ পেয়েছিলেন। ঐ দিনগুলোয় ডার্বিশায়ারের সাথে … Read more

লরি ন্যাশ

২ মে, ১৯১০ তারিখে ভিক্টোরিয়ার ফিটজরয় এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ফাস্ট বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৩০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন। ১.৭৯ মিটার উচ্চতা ও ৮৩ কেজি ওজনের অধিকারী ছিলেন। তেমন দীর্ঘকায় না হলেও বেশ শক্ত-মজবুত গড়ন ছিল তাঁর। বলকে বেশ অপ্রস্তুতভাবে ফেলতে পারতেন। … Read more

বার্ট ওল্ডফিল্ড

৯ সেপ্টেম্বর, ১৮৯৪ তারিখে নিউ সাউথ ওয়েলসের আলেকজান্দ্রিয়ায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ও লেখক ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে খেলতেন। উইকেট-রক্ষণের দায়িত্ব পালনের পাশাপাশি ডানহাতে ব্যাটিং করতেন। অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ম্যানচেস্টারে জন্মগ্রহণকারী গৃহসঞ্চারক জন উইলিয়াম ওল্ডফিল্ড ও ইয়াসের মেরি দম্পতির সপ্তম সন্তান ছিলেন। নিউ সাউথ ওয়েলসের নিউটাউন পাবলিক স্কুল ও ক্লেভলেন্ড স্ট্রিট সুপারিয়র পাবলিক … Read more

রস গ্রিগরি

২৮ ফেব্রুয়ারি, ১৯১৬ তারিখে ভিক্টোরিয়া মার্চিসন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি লেগ-ব্রেক বোলিং করতেন। ১৯৩০-এর দশকের শেষদিকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ১.৬৮ মিটার ও ৬৬ কেজি ওজনের অধিকারী ছিলেন। মেলবোর্নের প্রথম স্তরের ক্রিকেটে অংশ নেয়ার মাধ্যমে তাঁর উত্থান ঘটে। ১৯৩৩-৩৪ মৌসুম থেকে ১৯৩৮-৩৯ মৌসুম পর্যন্ত … Read more

কিথ রিগ

২১ মে, ১৯০৬ তারিখে ভিক্টোরিয়ার ম্যালভার্ন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। ১৯৩০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ১৯২৬-২৭ মৌসুম থেকে ১৯৩৮-৩৯ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ভিক্টোরিয়ার প্রতিনিধিত্ব করেছেন। হ্যান্স এবলিংয়ের অবসর গ্রহণের পর … Read more

হ্যারি স্মিথ

২১ মে, ১৮৯১ তারিখে ব্রিস্টলের ফিশপন্ডস এলাকায় জন্মগ্রহণকারী পেশাদার ক্রিকেটার ও কোচ ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষণ কর্মে মনোনিবেশ ঘটিয়েছেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন তিনি। ১৯২০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। শৈশবকাল থেকে ফ্রেঞ্চয় ক্রিকেট ক্লাবে খেলতেন। দলটিতে পিতা জর্জসহ স্বীয় ভ্রাতা আলবার্ট আইজাক খেলেছেন। ক্লাবের সেরা অল-রাউন্ডারের মর্যাদা পেয়েছিলেন। ১৯১২ থেকে ১৯১৩ সময়কালে … Read more