ট্রেভর ফ্রাঙ্কলিন

১৫ মার্চ, ১৯৬২ তারিখে অকল্যান্ডের মাউন্ট ইডেনে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখতেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। লিকলিকে গড়নের অধিকারী ও নিউজিল্যান্ডের পক্ষে ইনিংস উদ্বোধনে নামতেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে অকল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৮৩ থেকে ১৯৯১ সময়কালে নিউজিল্যান্ডের পক্ষে সর্বমোট ২১ … Read more

লকি ফার্গুসন

১৩ জুন, ১৯৯১ তারিখে অকল্যান্ডে জন্মগ্রহণকারী ক্রিকেটার। দলে মূলতঃ বোলারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। ডানহাতে ফাস্ট বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নেমে থাকেন। নিউজিল্যান্ডের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ‘লকি’ ডাকনামে পরিচিতি লাভ করেন। ক্রিকেটের ইতিহাসের দ্বিতীয় বোলার হিসেবে প্রথম দুই বল থেকে দুই উইকেট লাভ করেছিলেন। ২০১২-১৩ মৌসুম থেকে ঘরোয়া আসরে প্রথম-শ্রেণীর … Read more

ব্লেয়ার পোকক

১৮ জুন, ১৯৭১ তারিখে অকল্যান্ডের পাপাকুরা এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে স্লো বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৯০-এর দশকে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ১৯৯০-৯১ মৌসুম থেকে ২০০০-০১ মৌসুম পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে অকল্যান্ড ও নর্দার্ন ডিস্ট্রিক্টসের প্রতিনিধিত্ব করেছেন। নিউজিল্যান্ডের পক্ষে … Read more

এরিক ফিশার

২৮ জুলাই, ১৯২৪ তারিখে ওয়েলিংটনের জনসনভিলে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। পাশাপাশি, বামহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৫০-এর দশকে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯৫১-৫২ মৌসুম থেকে ১৯৫৪-৫৫ মৌসুম পর্যন্ত প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নিয়েছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে সেন্ট্রাল ডিস্ট্রিক্টস ও ওয়েলিংটনের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৫৩ … Read more

এরিক পেট্রি

২২ মে, ১৯২৭ তারিখে ওয়াইকাতোর নারুয়াহিয়া এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি লেগ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ক্রিকেটের প্রকৃত ভদ্রোচিত খেলোয়াড় ছিলেন। ১৯৫০-৫১ মৌসুম থেকে ১৯৬৬-৬৭ মৌসুম পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে অকল্যান্ড ও নর্দার্ন ডিস্ট্রিক্টসের প্রতিনিধিত্ব করেছেন। … Read more

ড্যারেন স্যামি

২০ ডিসেম্বর, ১৯৮৩ তারিখে সেন্ট লুসিয়ার মাইকোড এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ডানহাতে মিডিয়াম বোলিংয়ের পাশাপাশি ডানহাতে কার্যকর ব্যাটিং করতেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। এছাড়াও, ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। উইলসন স্যামি ও ক্লারা স্যামি দম্পতির সন্তান ছিলেন। ৬ ফুট ৩ ইঞ্চি (১.৯১ মিটার) উচ্চতার অধিকারী। … Read more

ডন ব্ল্যাকি

৫ এপ্রিল, ১৮৮২ তারিখে ভিক্টোরিয়ার বেন্ডিগো এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে অফ-ব্রেক বোলিং করতেন। পাশাপাশি, বামহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯২০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। স্পিন ও নিখুঁত নিশানা বরাবর বল ফেলতেন। দক্ষতার সাথে মিডিয়াম থেকে স্লো-মিডিয়াম বোলিং করে বলে পেস আনতেন। মেলবোর্নভিত্তিক সেন্ট হিল্ডা সিসি’র পক্ষে … Read more

অটো নথলিং

১ আগস্ট, ১৯০০ তারিখে কুইন্সল্যান্ডের টিটোবার্গ এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ অল-রাউন্ডারের দায়িত্ব পালন করেছিলেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে পারদর্শীতা প্রদর্শন করেছেন। ১৯২০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। প্রুশীয় স্থপতি কার্ল মার্টিন নথলিং ও কুইন্সল্যান্ডে জন্মগ্রহণকারী মেরি উইলহেইম দম্পতির ষষ্ঠ সন্তান ছিলেন। ওমবাই স্টেট স্কুল থেকে বৃত্তি নিয়ে ব্রিসবেন … Read more

অ্যালান ওয়াটকিন্স

২১ এপ্রিল, ১৯২২ তারিখে মন্মাউথশায়ারের আস্ক এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ ছিলেন। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। বামহাতে ব্যাটিংয়ের পাশাপাশি বামহাতে মিডিয়াম-ফাস্ট বোলিং করতেন। এছাড়াও, কাছাকাছি এলাকায় ফিল্ডিং করে ব্যাপক সুনাম কুড়িয়েছেন। ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে গ্ল্যামারগনের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৩৯ থেকে ১৯৬৩ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী … Read more

অ্যালেক্স মইর

১৭ জুলাই, ১৯১৯ তারিখে ওতাগোর ডুনেডিনে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। লেগ-ব্রেক গুগলি বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৫০-এর দশকে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ১৯৪৬ সালে ডুনেডিনের কারিসব্রুক মাঠে বিল ও’রিলি’র বোলিংয়ে অনুপ্রাণিত হন ও লেগ-স্পিন বোলিংয়ের দিকে ধাবিত হন। মাঠের বাইরে বেশ উজ্জ্বীবনী শক্তির অধিকারী … Read more