৫ সেপ্টেম্বর, ১৯৩১ তারিখে ওতাগোর ডুনেডিনে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। লেগ-ব্রেক বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে কার্যকর ব্যাটিংশৈলী প্রদর্শন করেছেন। ১৯৫০-এর দশকে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

লেগ-স্পিন বোলিং করতেন। গুগলিতে বলকে ব্যাপকভাবে বাঁক খাওয়াতে পারতেন। ১৯৪৯-৫০ মৌসুম থেকে ১৯৫৮-৫৯ মৌসুম পর্যন্ত সময়কালে অকল্যান্ড ও ক্যান্টারবারির প্রতিনিধিত্ব করেছেন। প্রথম পাঁচটি প্রথম-শ্রেণীর খেলায় উভয় দলের পক্ষে খেলে মাত্র ১১ উইকেট দখল করেন। তাসত্ত্বেও, দল নির্বাচকমণ্ডলী ১৯৫৩-৫৪ মৌসুমে তাঁকে দক্ষিণ আফ্রিকা গমনার্থে নিউজিল্যান্ড দলে অন্তর্ভুক্ত করে। তবে, শীর্ষ স্পিনার অ্যালেক্স মইরকে দল থেকে বাদ পড়তে হয়। ইস্টার্ন প্রভিন্সের বিপক্ষে প্রস্তুতিমূলক খেলায় ৪/৩১ পান। বলকে সঠিক অবস্থানে ফেলে এ সাফল্য পান। দৃশ্যতঃ ভালো ফলাফলের উদ্দেশ্যে তাঁকে খেলানো হয়।

১৯৫৪ সালে নিউজিল্যান্ডের পক্ষে দুইটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। কেপটাউন ও পোর্ট এলিজাবেথে অনুষ্ঠিত ঐ দুই টেস্টে অংশ নেন। ২৩৫ রান খরচায় মাত্র দুই উইকেটের সন্ধান পান। ১৯৫৩-৫৪ মৌসুমে জিওফ রাবোনের নেতৃত্বাধীন কিউই দলের সদস্যরূপে দক্ষিণ আফ্রিকা সফরে যান। ১ জানুয়ারি, ১৯৫৪ তারিখে কেপটাউনে অনুষ্ঠিত স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। ইয়ান লেগাটের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নামার সুযোগ পেয়ে শূন্য রানে অপরাজিত ছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/৭৭ ও ০/২২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে সফরকারীরা ২-০ ব্যবধানে এগিয়ে যায়।

একই সফরের ৫ ফেব্রুয়ারি, ১৯৫৪ তারিখে জিকিবার্হায় অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ০* ও ২১* রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ১/৮২ ও ১/৫৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিক দল ৫ উইকেটে জয়লাভ করলে ৪-০ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

তাঁর প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলাও সংক্ষিপ্ত ছিল। ২১ খেলা থেকে ৪০.৫২ গড়ে ৪৪ উইকেটের সন্ধান পান। ২৩ জুলাই, ২০০২ তারিখে অকল্যান্ডে ৭০ বছর ৩২১ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।

সম্পৃক্ত পোস্ট