১৭ জুলাই, ১৯১৯ তারিখে ওতাগোর ডুনেডিনে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। লেগ-ব্রেক গুগলি বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৫০-এর দশকে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
১৯৪৬ সালে ডুনেডিনের কারিসব্রুক মাঠে বিল ও’রিলি’র বোলিংয়ে অনুপ্রাণিত হন ও লেগ-স্পিন বোলিংয়ের দিকে ধাবিত হন। মাঠের বাইরে বেশ উজ্জ্বীবনী শক্তির অধিকারী ছিলেন ও দলীয় সঙ্গীদের কাছে দৃঢ় ব্যক্তিত্বের পরিচায়ক ছিলেন। ১৯৪৯-৫০ মৌসুম থেকে ১৯৬১-৬২ মৌসুম পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছিলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে ওতাগোর প্রতিনিধিত্ব করেছেন।
১৯৫১ থেকে ১৯৫৯ সময়কালে নিউজিল্যান্ডের পক্ষে সব মিলিয়ে ১৯ টেস্টে অংশ নিয়েছিলেন। ১৯৫০-৫১ মৌসুমে নিজ দেশে ফ্রেডি ব্রাউনের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ১৭ মার্চ, ১৯৫১ তারিখে ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। টনি ম্যাকগিবন ও জনি হেইসের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ব্যক্তিগত সাফল্যের সন্ধান পান। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ব্যক্তিগত প্রথম পাঁচ-উইকেট লাভ করেন। ঐ টেস্টে ১৫৫ রান খরচায় ৬ উইকেট দখল করেন। চার বছর পর একই দলের বিপক্ষে ৫/৬২ পেয়েছিলেন। এছাড়াও, ব্যাট হাতে নিয়ে ০* ও ৭* রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
ক্রিকেট মাঠে দুইটি অনাকাঙ্খিত ঘটনায় অংশ নিয়ে নিজেকে স্মরণীয় করে রেখেছেন। প্রথমটি ১৯৫০-৫১ মৌসুমে নিজ দেশে ফ্রেডি ব্রাউনের নেতৃত্বাধীন এমসিসি দলের বিপক্ষে খেলাকালীন। ২৪ মার্চ, ১৯৫১ তারিখে ওয়েলিংটনে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। অসম্ভব ঘটনার সাথে নিজেকে জড়ান। উপর্যুপরী দুই ওভার বোলিং করেন। চা-বিরতীর পূর্বেকার শেষ ওভার ও চা-বিরতীর পর প্রথম ওভার একাধারে দুই ওভার বোলিং করলে বেশ গোলমেলে পরিবেশে পরিণত হয়। এরফলে, বিখ্যাত তারকা ক্রিকেটার ওয়ারউইক আর্মস্ট্রংয়ের সাথে নিজেকে অনাকাঙ্খিত ঘটনার সাথে রেকর্ড বহিতে যুক্ত করেন। ২/৬৫ ও ০/১৯ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এ টেস্টে ব্যক্তিগত সাফল্যের ছাঁপ রাখেন। দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত পূর্বতন ২৬ রানের সমকক্ষ হন। খেলায় তিনি ২৬* ও ২৬ রান সংগ্রহ করেছিলেন। সফরকারীরা ৫ উইকেটে জয় পেলে সিরিজে ১-০ ব্যবধানে বিজয়ী হয়।
অপরটিতে তাঁর প্রকৃতমানের ক্রীড়াসুলভ মনোবৃত্তির বহিঃপ্রকাশ ঘটে। ওয়েস্ট ইন্ডিয়ান উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালান রে ১০ রান সংগ্রহকালীন কয়েক গজ দূরে পিছলে পিচে পড়ে যান ও তিনি রান আউট করতে অস্বীকৃতি জানান। এরপর অ্যালান রে আরও ৮৯ রান যোগ করেন ও জেফ স্টলমেয়ারের সাথে ১৯৭ রানের জুটি গড়েন।
১৯৫৫-৫৬ মৌসুমে হ্যারি কেভের নেতৃত্বাধীন কিউই দলের সদস্যরূপে ভারত গমন করেন। ৬ জানুয়ারি, ১৯৫৬ তারিখে মাদ্রাজে অনুষ্ঠিত স্বাগতিক ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সফলতার স্বাক্ষর রাখেন। প্রথম ইনিংসে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ ২৮ রান অতিক্রম করেন। ব্যাট হাতে নিয়ে ৩০ ও ১ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ১/১১৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ইনিংস ও ১০৯ রানে জয় পেলে ২-০ ব্যবধানে সিরিজে জয়লাভ করে।
১৯৫৮ সালে জন রিডের নেতৃত্বাধীন কিউই দলের সদস্যরূপে ইংল্যান্ড সফরে যান। ২৪ জুলাই, ১৯৫৮ তারিখে ম্যানচেস্টারে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। খেলায় তিনি ২১* ও ১২ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ১/৪৭ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ইনিংস ও ১৩ রানে জয়লাভ করে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে যায়।
এরপর, ২১ আগস্ট, ১৯৫৮ তারিখে ওভালে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সফলতার সন্ধান পান। প্রথম ইনিংসে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ ৩০ রান অতিক্রম করেন। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ৪১* রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ১/৫২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ের দিকে গড়ালেও সফরকারীরা ৪-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
বোলার হিসেবে তিনি দীর্ঘদিন টেস্ট খেলোয়াড়ী জীবন অতিবাহিত করলেও রাজ্য দলীয় সঙ্গী জ্যাক অ্যালাবাস্টারের কাছ থেকে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হন। দলে অবস্থানের প্রশ্নে উভয়কে সমান সুযোগ দেয়া হয়। জ্যাক অ্যালাবাস্টার ১৭ টেস্টে অংশ নেয়ার সুযোগ পেলেও তিনি এ স্তরের ক্রিকেটে নিজেকে মেলে ধরতে পারেননি। তবে, প্রথম-শ্রেণীর ক্রিকেটে বিরাটভাবে সফল ছিলেন। তাসত্ত্বেও, দুইবার পাঁচ-উইকেটের সন্ধান পেয়েছিলেন। নিজ দেশে ইংল্যান্ডের বিপক্ষে এ সফলতা পান। এছাড়াও, লাহোরে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে চার-উইকেট পেয়েছিলেন।
১৯৫৮-৫৯ মৌসুমে নিজ দেশে পিটার মে’র নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ১৪ মার্চ, ১৯৫৯ তারিখে অকল্যান্ডে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত সিরিজের দ্বিতীয় খেলায় অংশ নেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ১০ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ৩/৮৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ে পরিণত হলে সফরকারীরা ১-০ ব্যবধানে সিরিজ জয় করে নেয়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
ক্রিকেটের বাইরে ওতাগো ফুটবল দলের স্ট্রাইকার ছিলেন। এছাড়াও, গল্ফ ও বোলস ক্রীড়ায় বেশ দক্ষ ছিলেন। বেশ তীক্ষ্ণ উপস্থিত জ্ঞানের অধিকারী ছিলেন। ১৭ জুন, ২০০০ তারিখে ওতাগোর ডুনেডিনে ৮০ বছর ৩৩৬ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
