|

লেসেগো সেনোকোয়ান

২৪ মে, ১৯৯৭ তারিখে নর্থ ওয়েস্ট প্রভিন্সের ক্লার্কসডর্প এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে খেলছেন। ডানহাতে ব্যাটিংয়ে পারদর্শী। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিং করে থাকে। দক্ষিণ আফ্রিকার পক্ষে টেস্ট ক্রিকেট খেলছেন।

লায়েরস্কুল প্রেসিডেন্ট এন্ড সেন্ট কনরাডস কলেজে অধ্যয়ন করেছেন। ২০১৪-১৫ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে নর্থ ওয়েস্টের প্রতিনিধিত্ব করছেন। এছাড়াও, নর্থ ওয়েস্ট অনূর্ধ্ব-১৫, নর্থ ওয়েস্ট অনূর্ধ্ব-১৯, দক্ষিণ আফ্রিকা কোল্টস একাদশ, দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৭ আমন্ত্রিত একাদশ ও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে খেলেছেন। ২২ জানুয়ারি, ২০১৫ তারিখে পচেফস্ট্রুমে অনুষ্ঠিত সাউথ ওয়েস্ট ডিস্ট্রিক্ট বনাম নর্থ ওয়েস্টের মধ্যকার অনুষ্ঠিত খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান।

২০২৭ সাল পর্যন্ত দলের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে ২৬ জুন, ২০২৫ তারিখে কেশব মহারাজের নেতৃত্বাধীন উদীয়মান তারকা ব্রেভিস, ব্রিজকি ও প্রিটোরিয়াসের সাথে তাঁকে দলে রাখা হয়। এ পর্যায়ে বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়কে বিশ্রামে রাখা হয়। ফলশ্রুতিতে, ৬ জুন, ২০২৫ তারিখে বুলাওয়েতে অনুষ্ঠিতব্য দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে কডি ইউসুফ ও প্রেনেলান সুব্রায়ানের সাথে তাঁকে টেস্টে অভিষেকের জন্যে অপেক্ষার প্রহর গুণতে হয়। তবে, প্রথম একাদশে ঠাঁই পেতে তাঁকে টনি ডি জর্জি’র সাথে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হতে হয়। প্রথম-শ্রেণীর প্রতিযোগিতায় তিনি চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহকে পরিণত হন।

২০২৫ সাল থেকে দক্ষিণ আফ্রিকার পক্ষে টেস্ট ক্রিকেট খেলছেন। ২০২৫ সালে তেম্বা বাভুমা’র নেতৃত্বাধীন স্প্রিংবকের সদস্যরূপে জিম্বাবুয়ে সফরে যান। ৩১ বছর বয়সে ৬ জুলাই, ২০২৫ তারিখে বুলাওয়েতে অনুষ্ঠিত স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। প্রেনেলান সুব্রায়ানের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। দলের একমাত্র ইনিংসে ৩ রান সংগ্রহসহ দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। অধিনায়কের দায়িত্বে থাকা উইয়ান মুল্ডারের (৩৬৭*) অপরাজিত ত্রি-শতকের কল্যাণে তিনদিনেই সফরকারীরা ইনিংস ও ২৩৬ রানে জয়লাভ করলে ২-০ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়।

Similar Posts

  • |

    জ্যাক গ্রিগরি

    ১৪ আগস্ট, ১৮৯৫ তারিখে নিউ সাউথ ওয়েলসের নর্থ সিডনিতে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। বামহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে কার্যকর ফাস্ট বোলিং করতেন। ১৯২০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। হিসাবরক্ষক চার্লস স্মিথ গ্রিগরি ও তদ্বীয় পত্নী জেসি অ্যানের ছয় সন্তানের মধ্যে তৃতীয় পুত্র ছিলেন। অস্ট্রেলীয় ক্রিকেটে গ্রিগরি ভ্রাতারা দীর্ঘদিন খেলেছেন। ১৯০৭ থেকে…

  • |

    নোয়েল হারফোর্ড

    ৩০ আগস্ট, ১৯৩০ তারিখে সাউথল্যান্ডের উইন্টন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। ১৯৫০-এর দশকে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯৫৩-৫৪ মৌসুম থেকে ১৯৬৬-৬৭ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে সেন্ট্রাল ডিস্ট্রিক্টস ও অকল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। তন্মধ্যে, ১৯৫৩-৫৪ মৌসুম থেকে ১৯৫৮-৫৯…

  • |

    বব ক্রিস্প

    ২৮ মে, ১৯১১ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের কলকাতায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ফাস্ট বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৩০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার অধিকারী ও ১৪ স্টোন (প্রায় ৯০ কেজি) ওজনধারী ছিলেন। ১৯২৯-৩০ মৌসুম থেকে ১৯৩৮ সময়কালে…

  • |

    চেতেশ্বর পুজারা

    ২৫ জানুয়ারি, ১৯৮৮ তারিখে গুজরাতের রাজকোটে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, লেগ-ব্রেক বোলিংয়ে পারদর্শী। ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অনেক পূর্ব থেকেই তাঁকে বিখ্যাত ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়ের যোগ্য উত্তরাধিকারীরূপে চিত্রিত করা হতো। দেশের অন্যতম সেরা উদীয়মান প্রতিভাবান হিসেবে বিবেচনায় আনা হয়।…

  • |

    পিটার হেইন

    ২৮ জুন, ১৯২৮ তারিখে নাটালের উইন্টারটন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ফাস্ট বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে কার্যকর ব্যাটিংশৈলী প্রদর্শন করতেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতা ও শক্ত-মজবুত গড়নের অধিকারী ছিলেন। ১৯৫১-৫২ মৌসুম থেকে ১৯৬৪-৬৫ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন…

  • |

    মার্ক গিলেস্পি

    ১৭ অক্টোবর, ১৯৭৯ তারিখে ওয়াঙ্গানুইয়ে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখতেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। তাঁর দৌঁড়ানোর ছন্দ অনেকাংশেই বব উইলিস ও ডেনিস লিলি’র অনুরূপ ছিল। তবে, বোলিংয়ে পেসের অভাব পরিলক্ষিত হয়। পুরো খেলোয়াড়ী জীবনেই ছন্দহীনতা ও আঘাতের কবলে পড়েছিলেন। সীমিত-ওভারের ক্রিকেটের…