২৪  মে, ১৯৩৮ তারিখে ট্রান্সভালের প্রিটোরিয়ায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। লেগ-ব্রেক বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৬০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

১৯৬০-৬১ মৌসুম থেকে ১৯৬৭-৬৮ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ইস্টার্ন প্রভিন্স ও নর্থ ইস্টার্ন ট্রান্সভালের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৬০-৬১ মৌসুমের শুরু থেকে দূর্দান্তভাবে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের অভিষেক ঘটান। দক্ষিণ আফ্রিকার বিশ্ববিদ্যালয় দলের সদস্যরূপে ওয়েস্টার্ন প্রভিন্সের বিপক্ষে প্রথম ইনিংসে ৯/১২২ লাভ করেন। ঐ খেলায় ১৪৬ রান খরচায় ১৩ উইকেট দখল করেছিলেন। তবে, এরপর থেকে অনিয়মিতভাবে খেলতে থাকেন।

১৯৬৫ সালে দক্ষিণ আফ্রিকার পক্ষে একটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৯৬৪-৬৫ মৌসুমে নিজ দেশে মাইক স্মিথের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ১ জানুয়ারি, ১৯৬৫ তারিখে কেপটাউনে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। তবে, খেলায় কেবলমাত্র এক উইকেটের সন্ধান পেয়েছিলেন। খেলায় তিনি ১/৯৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাট হাতে নিয়ে মাঠে নামলে কেন ব্যারিংটনের বলে শূন্য রানে তাঁকে ফিরে আসতে হয়েছিল। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে অংশগ্রহণ ছিল। ৩০ বছর পূর্তির পূর্বেই খেলোয়াড়ী জীবন থেকে চলে আসেন।

২৬ জুন, ১৯৮৭ তারিখে নাটালের র‍্যামসগেট এলাকায় মাত্র ৪৯ বছর ৩৩ দিন বয়সে তাঁর জীবনাবসান ঘটে। তিনি আত্মহত্যা করেছিলেন।

সম্পৃক্ত পোস্ট