১১ মার্চ, ১৯৩৪ তারিখে ট্রান্সভালের প্রিটোরিয়ায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৬০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে নর্থ ইস্টার্ন ট্রান্সভাল ও অরেঞ্জ ফ্রি স্টেটের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৫৪-৫৫ মৌসুম থেকে ১৯৬৭-৬৮ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন।

১৯৬২ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত সময়কালে দক্ষিণ আফ্রিকার পক্ষে দুইটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৯৬১-৬২ মৌসুমে নিজ দেশে জন রিডের নেতৃত্বাধীন কিউই দলের মুখোমুখি হন। ১ জানুয়ারি, ১৯৬২ তারিখে কেপটাউনে অনুষ্ঠিত সফররত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। বুস্টার ফারারের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। অভিষেক পর্বটি বেশ নাটকীয়ভাবে সম্পন্ন হয়েছিল। কয়েকবার ব্যক্তিগত সফলতার সন্ধান পান। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে টেস্টে প্রথমবারের মতো পাঁচ-উইকেট লাভ করেন। ৬/১২৮ ও ৫/৬৮ লাভ করেন। খেলায় তিনি ৮১ ওভারে ১৯৬ রান খরচায় ১১ উইকেট দখল করেন। এরফলে, নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মধ্যকার খেলায় প্রথম বোলার হিসেবে দশ উইকেট লাভের কৃতিত্বের অধিকারী হন। এছাড়াও, ০ ও ১২ রান সংগ্রহ করেছিলেন। সফরকারীরা ৭২ রানে জয় পেলে সিরিজটি ১-১ ব্যবধানে অগ্রসর হতে থাকে। প্রসঙ্গতঃ এটিই নিউজিল্যান্ডের দ্বিতীয় ও বিদেশের মাটিতে প্রথম জয় ছিল।

বিস্ময়করভাবে পরবর্তী টেস্টে তাঁকে দ্বাদশ খেলোয়াড়ের ভূমিকায় অবতীর্ণ হতে হয়। এরপর দল থেকেই বাদ পড়েন। তিন বছর পর নিজস্ব দ্বিতীয় ও চূড়ান্ত টেস্ট খেলার সুযোগ পান। ১৯৬৪-৬৫ মৌসুমে নিজ দেশে মাইক স্মিথের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ১ জানুয়ারি, ১৯৬৫ তারিখে কেপটাউনে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট খেলেন। তবে, উইকেট-শূন্য অবস্থায় তাঁকে মাঠ ত্যাগ করতে হয়েছিল। খেলায় তিনি ০/৬১ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাট হাতে নিয়ে ১০* ও ২০ রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে অংশগ্রহণ ছিল।

১৯৬৭ সালে ইংল্যান্ড সফরে দক্ষিণ আফ্রিকার বিশ্ববিদ্যালয় দলের ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেছিলেন। ৩ এপ্রিল, ২০১৭ তারিখে প্রিটোরিয়ার ডাই উইলজার্সে ৮৩ বছর ২৩ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।

সম্পৃক্ত পোস্ট