৫ জুন, ১৮৮৪ তারিখে ভিক্টোরিয়ার ইস্ট সেন্ট কিল্ডা এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ ব্যাটিং কর্মে মনোনিবেশ ঘটিয়েছেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, মাঝে-মধ্যে উইকেট-রক্ষকের দায়িত্ব পালন করতেন। ১৯১০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।

ব্যাটসম্যানের পর্যাপ্ত যোগ্যতা ছিল। ১৯০২-০৩ মৌসুম থেকে ১৯১১-১২ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে কুইন্সল্যান্ড ও সাউথ অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছেন। ১৯০২ থেকে ১৯০৭ সময়কালে সাউথ অস্ট্রেলিয়ার পক্ষে খেলার পর ১৯১০ থেকে ১৯১২ সময়কালে কুইন্সল্যান্ডের পক্ষে খেলেন।

১৯১২ সালে অস্ট্রেলিয়ার পক্ষে ছয়টিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। সবগুলো টেস্টই ১৯১২ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ত্রি-দেশীয় প্রতিযোগিতায় সিড গ্রিগরি’র নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। এ প্রতিযোগিতায় বেশ কয়েকবার ইনিংস উদ্বোধনে নেমেছিলেন। তবে, দ্রুতগতিসম্পন্ন পিচে খেলেই অধিক সফলতার স্বাক্ষর রেখেছেন। ঐ মৌসুমে ২২.৫৫ গড়ে ১০৬০ রান তুলেছেন। ব্যক্তিগত সর্বোচ্চ ৮২ রান সংগ্রহ করেছিলেন। ২৭ মে, ১৯১২ তারিখে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে অংশ নেন। সিড এমরি ও বার্লো কার্কিকের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। দলের একমাত্র ইনিংসে ৩৬ রান সংগ্রহ করেছিলেন। খেলায় তাঁর দল ইনিংস ও ৮৮ রানে জয়লাভ করে।

একই প্রতিযোগিতায় সিবি ফ্রাইয়ের নেতৃত্বাধীন স্বাগতিক ইংল্যান্ড দলের মুখোমুখি হন। ২৯ জুলাই, ১৯১২ তারিখে ম্যানচেস্টারে অনুষ্ঠিত ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ৯* রান সংগ্রহ করেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ায়।

এরপর, ১৯ আগস্ট, ১৯১২ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অংশ নেন। খেলায় তিনি ০ ও ১৪ রান সংগ্রহ করে উভয় ইনিংসে ফ্রাঙ্ক ওলি’র শিকারে পরিণত হন। এছাড়াও, চারটি ক্যাচ তালুবন্দী করেন। স্বাগতিকরা ২৪৪ রানে জয় পেলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজ ১-০ ব্যবধানে জয়লাভ করে। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

ব্রিটিশ বহিঃবাণিজ্য বিভাগের সাউথ অস্ট্রেলিয়ান প্রতিনিধি ছিলেন ও ১৯৩৭ সালের পূর্ব-পর্যন্ত অ্যাডিলেড চেম্বার অব কমার্সের সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। ১৯৩৮ সালে অস্ট্রেলিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রতিনিধি হিসেবে মনোনীত হন। ২০ জুন, ১৯৫০ তারিখে সাউথ অস্ট্রেলিয়ার নর্থ অ্যাডিলেড এলাকায় ৬৬ বছর ১৫ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।

সম্পৃক্ত পোস্ট