ট্রেভর গ্রিপার
২৮ ডিসেম্বর, ১৯৭৫ তারিখে সলসবারিতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ ইনিংস উদ্বোধনে নামতেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। জিম্বাবুয়ের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। রোডেশীয় ক্রিকেটার ও পরবর্তীতে প্রশাসক রে গ্রিপারের সন্তান। পিতার ন্যায় বিভিন্ন কারণে খেলোয়াড়ী জীবনের সমাপ্তি ঘটে। নিজের সেরা দিনগুলো নিখুঁতমানের ব্যাটসম্যান ছিলেন। পরবর্তীতে প্রশাসনের কট্টর সমালোচকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। … Read more