সোনাল দিনুশা

৪ ডিসেম্বর, ২০০০ তারিখে কলম্বোয় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলছেন। স্লো লেফট আর্ম অর্থোডক্স বোলিং করে থাকেন। এছাড়াও, বামহাতে ব্যাটিংয়ে পারদর্শী। শ্রীলঙ্কার পক্ষে টেস্ট ক্রিকেট খেলছেন।

কলম্বোভিত্তিক মহানামা কলেজে অধ্যয়ন করেছেন। ২০১৮-১৯ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর শ্রীলঙ্কান ক্রিকেটে কলম্বো ক্রিকেট ক্লাবের প্রতিনিধিত্ব করছেন। এছাড়াও, ডাম্বুলা সিক্সার্স, ডাম্বুলা, গল টাইটান্স, শ্রীলঙ্কা ‘এ’ ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে খেলেছেন। ৩০ নভেম্বর, ২০১৮ তারিখে কলম্বোর এসএসসিতে অনুষ্ঠিত সিংহলীজ বনাম কলম্বো সিসি’র মধ্যকার অনুষ্ঠিত খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান।

২০২৫ সাল থেকে শ্রীলঙ্কার পক্ষে টেস্ট ক্রিকেট খেলছেন। ১৫ জুন, ২০২৫ তারিখে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজকে ঘিরে ১৮-সদস্যের দলে তাঁকে যুক্ত করা হয়। তবে, সিরিজের উদ্বোধনী টেস্টে তাঁকে খেলানো হয়নি। ২৪ বছর বয়সী স্পিন অল-রাউন্ডার সোনাল দিনুশা ইতোপূর্বে ২৯ জানুয়ারিতে গলেতে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই-টেস্টের সিরিজে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

২০২৫ সালে নিজ দেশে নাজমুল হোসেন শান্ত’র নেতৃত্বাধীন বাংলাদেশী দলের মুখোমুখি হন। ঘরোয়া ক্রিকেটে উৎসাহব্যঞ্জক ক্রীড়াশৈলী ও দূর্দান্ত ছন্দে থাকার কারণে তাঁকে দলে যুক্ত করা হয়। কলম্বো ক্রিকেট ক্লাবের সদস্যরূপে ব্যাট হাতে নিয়ে বিগত সপ্তাহগুলোয় অসাধারণত্বের পরিচয় দেন। গত মাসে দুইটি প্রথম-শ্রেণীর শতক হাঁকান। নভেম্বরে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শ্রীলঙ্কা ‘এ’ দলের সদস্যরূপেও বেশ রান তুলেছিলেন। ৪৪টি প্রথম-শ্রেণীর খেলা শেষে ব্যাট হাতে ৪০.০৮ গড়ে রান ও বল হাতে নিয়ে ২৪.০৬ গড়ে উইকেট লাভ করেছেন। ২৫ জুন, ২০২৫ তারিখে কলম্বোর এসএসসিতে অনুষ্ঠিত সফররত বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। ছয় নম্বর অবস্থানে খেলার জন্যে মনোনীত হন। কুশল মেন্ডিসের কাছ থেকে টেস্ট ক্যাপ গ্রহণ করেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ৩/২২ ও ০/৭ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, দলের একমাত্র ইনিংসে ১১ রান সংগ্রহ করেছিলেন। তবে, পথুম নিসাঙ্কা’র অসাধারণ শতকের কল্যাণে সফরকারীরা ইনিংস ও ৭৮ রানে পরাভূত হলে ১-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।

২০২৬ সালে ধনঞ্জয় ডি সিলভা’র নেতৃত্বাধীন শ্রীলঙ্কান দলের সদস্যরূপে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ গমন করেন। ২৫ জুন, ২০২৬ তারিখে নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ২/২৩৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাট হাতে নিয়ে ৪৩ ও ১২* রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। ইনিংস ও ২১৭ রানে জয় পেলে স্বাগতিকরা দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।

একই বছর নিজ দেশে শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দলের মুখোমুখি হন। ২৩ আগস্ট, ২০২৬ তারিখে কলম্বোয় অনুষ্ঠিত সফররত ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় দ্বিতীয় ও চূড়ানত টেস্ট খেলেন। অসাধারণ ব্যাটিংশৈলী প্রদর্শনে অগ্রসর হন। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ১০৩ ও ১৩৩* রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তাঁর জোড়া শতকের কল্যাণে স্বাগতিকরা ফলো-অনের কবলে পড়লেও ড্র করতে সক্ষম হয়। খেলায় তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন। তবে, পূর্বেকার টেস্টে জয়ের সুবাদে সফরকারীরা ১-০ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়।