ক্রেগ ইয়ং
৪ এপ্রিল, ১৯৯০ তারিখে লন্ডনডেরিতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নেমে থাকেন। আয়ারল্যান্ডের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ২০১৩-১৪ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর ক্রিকেট জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর আইরিশ ক্রিকেটে নর্থ-ওয়েস্ট ওয়ারিয়র্স এবং ইংরেজ কাউন্টি ক্রিকেটে হ্যাম্পশায়ার ও সাসেক্সের প্রতিনিধিত্ব করেছেন। … Read more