এডি ফুলার

২ আগস্ট, ১৯৩১ তারিখে কেপ প্রভিন্সের ওরচেস্টার এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৫০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ওয়েস্টার্ন প্রভিন্সের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৫০-৫১ মৌসুম থেকে ১৯৫৮ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত … Read more

মুহাম্মদ হুরাইরা

২৫ এপ্রিল, ২০০২ তারিখে শিয়ালকোটে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে ব্যাটিং করেন। পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিচ্ছেন। ২০২১-২২ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর পাকিস্তানী ক্রিকেটে নর্দার্ন, শিয়ালকোট, সুই নর্দার্ন গ্যাস পাইপলাইন্স লিমিটেড, ফয়সালাবাদ ও হায়ার এডুকেশন কমিশনের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, ইসলামাবাদ ইউনাইটেড, পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ও … Read more

স্ট্যান ম্যাককাবে

১৬ জুলাই, ১৯১০ তারিখে নিউ সাউথ ওয়েলসের গ্রেনফেল এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। পাশাপাশি, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৩০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ‘ন্যাপার’ ডাকনামে ভূষিত স্ট্যান ম্যাককাবে সিডনিভিত্তিক সেন্ট যোসেফস কলেজে অধ্যয়ন করেছেন। তবে, কোন প্রশিক্ষণ গ্রহণ করেননি। ১৯২৮-২৯ মৌসুম থেকে … Read more

রিচার্ড ইলিংওয়ার্থ

২৩ আগস্ট, ১৯৬৩ তারিখে ইয়র্কশায়ারের গ্রীনগেটস এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও আম্পায়ার। মূলতঃ বোলার হিসেবে খেলতেন। স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ের পাশাপাশি ডানহাতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৯০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। নিখুঁত মানসম্পন্ন বোলিংয়ের কারণে ইংল্যান্ডের পক্ষে খেলার সুযোগ পেয়েছিলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ডার্বিশায়ার ও ওরচেস্টারশায়ার এবং দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে নাটালের প্রতিনিধিত্ব … Read more

মাইকেল কাসপ্রোভিচ

১০ ফেব্রুয়ারি, ১৯৭২ তারিখে কুইন্সল্যান্ডের সাউথ ব্রিসবেন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখতেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। অস্ট্রেলিয়ার পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ‘ক্যাস্পার’ ডাকনামে ভূষিত মাইকেল কাসপ্রোভিচ ১.৯৪ মিটার উচ্চতার অধিকারী। ১৯৯১ সালে অনূর্ধ্ব-১৯ দল অস্ট্রেলিয়া ইয়ং ক্রিকেটার্সের পক্ষে ওডিআই ও টেস্ট খেলেছেন। … Read more

ডিন ব্রাউনলি

৩০ জুলাই, ১৯৮৪ তারিখে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পার্থে জন্মগ্রহণকারী ক্রিকেটার। দলে তিনি মূলতঃ মাঝারিসারিতে ব্যাটিং করে থাকেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে দক্ষতার পরিচয় দিয়েছেন। ২০১০-এর দশকে নিউজিল্যান্ডের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। অস্ট্রেলিয়ায় অবস্থানকালে নিজ রাজ্য দলের পক্ষে অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দলের প্রতিনিধিত্ব করেছিলেন। এছাড়াও, কেন্টের দ্বিতীয় একাদশে খেলেছেন। ২০০৯ সালে … Read more

মোহাম্মদ শাহজাদ

১০ জানুয়ারি, ১৯৮৭ তারিখে নানাগড়হর এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উইকেট-রক্ষক-ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে ব্যাটিং করে থাকেন। আফগানিস্তানের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। তৎকালীন সহযোগী দেশসমূহের ক্রিকেটে অন্যতম সেরা বিনোদনধর্মী ব্যাটসম্যান। আফগানিস্তানের খ্যাতনামা উইকেট-রক্ষকের মর্যাদা পেয়েছেন। নিজের সময়ের যথেষ্ট মূল্যায়ন করে থাকেন। ব্যাটিং প্রদর্শনের সরব প্রতিভারূপে পরিচিতি পেয়েছেন। হেলিকপ্টার শট খেলেন। ভীতিহীন … Read more

কোশলা কুলাসেকারা

১৫ জুলাই, ১৯৮৫ তারিখে মাভানলে এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। ডানহাতে ব্যাটিং করেন। এছাড়াও, ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে পারদর্শী। ২০১০-এর দশকে শ্রীলঙ্কার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। দীর্ঘ ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার অধিকারী। অল-রাউন্ডার হিসেবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিতভাবে অংশ নিচ্ছেন। ২০০২-০৩ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর শ্রীলঙ্কান … Read more

অ্যালান হার্স্ট

১৫ জুলাই, ১৯৫০ তারিখে ভিক্টোরিয়ার অল্টোনা এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও রেফারি। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ফাস্ট বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৭০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ১৯৭২-৭৩ মৌসুম থেকে ১৯৮০-৮১ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ভিক্টোরিয়ার প্রতিনিধিত্ব করেছেন। ১৯৭২-৭৩ মৌসুমে … Read more

ব্যারি ম্যাকার্থি

১৩ সেপ্টেম্বর, ১৯৯২ তারিখে ডাবলিনে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নেমে থাকেন। আয়ারল্যান্ডের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। লুইস ম্যাকার্থি নাম্নী তাঁর কনিষ্ঠ ভগ্নী আয়ারল্যান্ড মহিলা দলের সদস্যরূপে খেলেছেন। ২০১৫-১৬ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর আইরিশ ক্রিকেটে … Read more