আগস্ট, ১৯৯৬ তারিখে কুরুনেগালায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মিলন ডাকনামে পরিচিত মিলন প্রিয়নাথ মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে ফাস্ট বোলিং করেন। এছাড়াও, বামহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামেন। শ্রীলঙ্কার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিচ্ছেন।
ছয় ফুট উচ্চতার অধিকারী তিনি। ওয়ারিয়াপোলাভিত্তিক শ্রী সুমঙ্গলা কলেজে অধ্যয়ন করেছেন। প্রথম-শ্রেণীর ক্রিকেটে গল ও মুরস স্পোর্টস ক্লাবের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৬-১৭ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ২ ডিসেম্বর, ২০১৬ তারিখে উইলিসারায় এয়ারফোর্স এসসি বনাম এসএলপিএসিসি’র মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। এছাড়াও, গল টাইটান্স, ক্যান্ডি ফ্যালকন্স, কুরুনেগালা সম্মিলিত একাদশ, শ্রীলঙ্কা এ ও শ্রীলঙ্কা এয়ারফোর্স স্পোর্টস ক্লাবের পক্ষে খেলেছেন।
২০২৪ সাল থেকে শ্রীলঙ্কার পক্ষে টেস্টে অংশ নিচ্ছেন। ২০২৪ সালে ধনঞ্জয় ডি সিলভা’র নেতৃত্বাধীন শ্রীলঙ্কান দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। ২১ আগস্ট, ২০২৪ তারিখে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। কুমার সাঙ্গাকারা’র কাছে থেকে তিনি টেস্ট ক্যাপ লাভ করেন। শ্রীলঙ্কার ১৬৬তম টেস্ট ক্রিকেটারের মর্যাদা পান। নয় নম্বর অবস্থানে ৭২ রান তুলে অভিষেকে সর্বোচ্চ রান সংগ্রাহকে পরিণত হন। ফলশ্রুতিতে, ১৯৮২-৮৩ মৌসুমে পাকিস্তানের বিপক্ষে ভারতীয় ক্রিকেটার বলবিন্দর সিং সাঁধু’র সংগৃহীত ৭১ রানের রেকর্ড ম্লান হয়ে যায়। এছাড়াও, দ্বিতীয় ইনিংসে ১০ রান সংগ্রহ করেছিলেন। পাশাপাশি, ১/৬৬ ও ১/৩১ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, জেমি স্মিথের অসাধারণ ব্যাটিংশৈলীর কল্যাণে স্বাগতিকরা ৫ উইকেটে জয় পেলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
একই সফরের ২৯ আগস্ট, ২০২৪ তারিখে লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। ২/৮৯ ও ২/৩৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ১৯ ও ৪৩ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। তবে, গাস অ্যাটকিনসনের অসাধারণ অল-রাউন্ড ক্রীড়া নৈপুণ্যের কল্যাণে স্বাগতিকরা ১৯০ রানে জয় পেয়ে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায়।
২০২৪ সালে নিজ দেশে টিম সাউদি’র নেতৃত্বাধীন কিউই দলের মুখোমুখি হন। ২৬ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে গলেতে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। দূর্দান্ত খেলেন। ০/৭ বোলিং বিশ্লেষণ দাঁড় করেছিলেন। তবে, কামিন্ডু মেন্ডিসের অসাধারণ শতকের কল্যাণে স্বাগতিকরা ইনিংস ও ১৫৪ রানে জয় পেলে ২-০ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়।
২০২৫ সালে নিজ দেশে নাজমুল হোসেন শান্ত’র নেতৃত্বাধীন বাংলাদেশী দলের মুখোমুখি হন। ১৭ জুন, ২০২৫ তারিখে গলেতে অনুষ্ঠিত সফররত বাংলাদেশের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সফলতার সন্ধান পান। বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যক্তিগত সেরা বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তাঁর পূর্বেকার সেরা ছিল ৩/৫৬। খেলায় তিনি ৩/৩৯ ও ১/২৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাট হাতে নিয়ে ৩৯ রান সংগ্রহ করেছিলেন। তবে, প্রতিপক্ষীয় অধিনায়কের মনোমুগ্ধকর জোড়া শতকের কল্যাণে খেলাটি ড্রয়ের দিকে গড়ালে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
২০২৬ সালে ধনঞ্জয় ডি সিলভা’র নেতৃত্বাধীন শ্রীলঙ্কান দলের সদস্যরূপে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ গমন করেন। ২৫ জুন, ২০২৬ তারিখে নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ৫/১২৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাট হাতে নিয়ে ২৭ ও ০ রান সংগ্রহ করেছিলেন। আমির জাঙ্গু’র অসাধারণ দ্বি-শতকের কল্যাণে স্বাগতিকরা ইনিংস ও ২১৭ রানে জয় পেলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
