২ নভেম্বর, ১৮৬৫ তারিখে ভিক্টোরিয়ার কলিংউড এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও আম্পায়ার ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষণে ভূমিকা রেখেছেন। উইকেট-রক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি ডানহাতে ব্যাটিং কর্মে মনোনিবেশ ঘটাতেন। ১৮৮০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।

১৮৮৫-৮৬ মৌসুম থেকে ১৮৯৫-৯৬ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ার প্রতিনিধিত্ব করেছেন। ১৮৮৭-৮৮ মৌসুমে নিউ সাউথ ওয়েলসের সদস্যরূপে ভিক্টোরিয়ার বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলেন। এ পর্যায়ে তিন ঘণ্টা ক্রিজে অবস্থান করে ২৯৭ রানে বিদেয় নেয়া হ্যারি মোজেসের সাথে ১৮৫ রানের জুটি গড়েন।

১৮৮৭ থেকে ১৮৮৮ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার পক্ষে দুইটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। উভয় টেস্টই ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন। ১৮৮৬-৮৭ মৌসুমে নিজ দেশে আর্থার শ্রিউসবারি’র নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে নিয়মিত উইকেট-রক্ষক জ্যাক ব্ল্যাকহামের অনুপস্থিতিতে তাঁকে খেলার জন্যে মনোনীত করা হয়। তবে, পরের মৌসুমে জ্যাক ব্ল্যাকহাম অংশ নিলেও মাত্র ১৫.০০ গড়ের অধিকারী হিসেবে তাঁকে ব্যাটসম্যান হিসেবে দলে খেলানো হয়। ২৫ ফেব্রুয়ারি, ১৮৮৭ তারিখে সিডনিতে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে জন লায়ন্স, জন কটাম, রেজিনাল্ড অ্যালেনওয়াল্টার গিফেনের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ০* ও ২* রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, উইকেটের পিছনে অবস্থান করে একটি স্ট্যাম্পিংয়ের সাথে যুক্ত থাকেন। সফরকারীরা ৭১ রানে জয় পেলে ২-০ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়।

১৮৮৭-৮৮ মৌসুমে নিজ দেশে আলফ্রেড শ’ ও আর্থার শ্রিউসবারি’র নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ১০ ফেব্রুয়ারি, ১৮৮৮ তারিখে সিডনিতে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে অংশ নেন। খেলায় তিনি উভয় ইনিংসে ১ রান করে সংগ্রহ করেছিলেন। স্বাগতিকরা ১২৬ রানে পরাভূত হয়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে অংশগ্রহণ ছিল।

ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর আম্পায়ারিংয়ের দিক ঝুঁকে পড়েন। একটি প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলা পরিচালনা করেছেন। পরবর্তীকালে নিউজিল্যান্ডে নিবাস গড়েন। ২৫ আগস্ট, ১৯২৯ তারিখে নিউজিল্যান্ডের ওয়াঙ্গানুই এলাকায় ৬৩ বছর ২৯৬ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।

সম্পৃক্ত পোস্ট