১ আগস্ট, ১৮৫৭ তারিখে ভিক্টোরিয়ার বলারাট এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষকের দায়িত্ব পালন করতেন। এছাড়াও, ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে অফ-ব্রেক বোলিং করতে পারতেন। ১৮৯০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।

প্রকৃতপক্ষেই কার্যকর খেলোয়াড় হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। ব্যাটিং, বোলিং, উইকেট-রক্ষণভাগ সামলানোসহ মিড-অফ অঞ্চলে অবস্থান করতেন। দলে প্রায়শঃই সংরক্ষিত উইকেট-রক্ষকের ভূমিকায় অবতীর্ণ হতেন। ইস্ট মেলবোর্নের পক্ষে কয়েকটি খেলায় অংশ নেয়ার পর ১৮৯০ সালে দল থেকে বেরিয়ে আসেন। ১৮৮৩-৮৪ মৌসুম থেকে ১৮৯৭-৯৮ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ভিক্টোরিয়া দলের প্রতিনিধিত্ব করছেন। এছাড়াও, মেরিলেবোন ক্রিকেট ক্লাবের পক্ষে খেলেছেন।

১৮৯৫ সালে অস্ট্রেলিয়ার পক্ষে একটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ লাভ করেছিলেন। ১৮৯৪-৯৫ মৌসুমে নিজ দেশে অ্যান্ড্রু স্টডার্টের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ১১ জানুয়ারি, ১৮৯৫ তারিখে অ্যাডিলেডে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। তবে, তেমন সফলতার স্বাক্ষর রাখতে পারেননি। খেলায় তিনি ২ ও ৬ রান সংগ্রহ করে উভয় ইনিংসে টম রিচার্ডসনের বলে বিদেয় নিয়েছিলেন। এছাড়াও, একটি ক্যাচ তালুবন্দীকরণে অগ্রসর হন। স্বাগতিকরা ৩৮২ রানে জয় পেলেও পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে অংশগ্রহণ ছিল।

১৮৯৬ সালে দলের সাথে ইংল্যান্ড গমন করেন। তবে, তাঁকে বাদ দেয়া হয়। জনসমক্ষে হাঁটুর আঘাতে কবলে পড়া, ব্যক্তিগতভাবে দলের সদস্যরা তাঁকে চায়নি। ফলশ্রুতিতে, অস্ট্রেলিয়ান ক্রিকেট কাউন্সিলে £১৮০ পাউন্ড-স্টার্লিংয়ে আপোষরফা হয়। ১৮৯০-এর দশকে ২৬ টেস্ট অনুষ্ঠিত হয় ও দূর্ভাগ্যজনকভাবে ৩জন খেলোয়াড়ের অন্যতম হিসেবে একটিমাত্র টেস্ট খেলার সুযোগ পান।

নিজস্ব উদ্যোগে ইংল্যান্ডে চলে যান। প্রায় ৪০-এর বয়সে এসে লর্ডসের মাঠকর্মী হিসেবে যোগ দেন। তবে, খুব কমই সফল হয়েছিলেন। দেশে ফিরে ভিক্টোরিয়ার পক্ষে দেড় মৌসুম খেলেন।

ক্রিকেটের বাইরে বেসবল খেলায় দক্ষ ছিলেন। আন্তঃরাজ্যীয় পর্যায়ে বেসবলে অংশ নেন। ২৭ অক্টোবর, ১৯১৯ তারিখে ভিক্টোরিয়ার ক্যান্টারবারিতে ৬২ বছর ৮৭ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।

সম্পৃক্ত পোস্ট