২ আগস্ট, ১৯৩১ তারিখে কেপ প্রভিন্সের ওরচেস্টার এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৫০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ওয়েস্টার্ন প্রভিন্সের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৫০-৫১ মৌসুম থেকে ১৯৫৮ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া পর্যায়ে ওয়েস্টার্ন প্রভিন্সের পক্ষে ধারাবাহিক ক্রীড়াশৈলী প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ অস্ট্রালেশিয়া সফরের জন্যে দক্ষিণ আফ্রিকা দলে যুক্ত করা হয়।
১৯৫৩ থেকে ১৯৫৭ সাল পর্যন্ত সময়কালে দক্ষিণ আফ্রিকার পক্ষে মাত্র সাত টেস্টে অংশগ্রহণ করতে পেরেছিলেন। দলের সাথে ১৯৫২-৫৩ মৌসুমে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এবং ১৯৫৫ সালে ইংল্যান্ড গমন করেন। তন্মধ্যে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে বেশ ভালোমানের ক্রীড়া নৈপুণ্যের স্বাক্ষর রাখেন। পুরো সফরে ৩৬ উইকেট দখল করেছিলেন।
১৯৫২-৫৩ মৌসুমে জ্যাক চিদামের নেতৃত্বাধীন স্প্রিংবকের সদস্যরূপে অস্ট্রেলিয়া গমন করেন। ২৪ জানুয়ারি, ১৯৫৩ তারিখে অ্যাডিলেডে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে বিল জনস্টনের বলে শূন্য রানে বিদেয় নেন। এছাড়াও, বল হাতে নিয়ে ২/১১৯ ও ০/১২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে সফরকারীরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে।
একই সফরের ৬ ফেব্রুয়ারি, ১৯৫৩ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। নিজস্ব দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫/৫৬ লাভ করেন। পরবর্তীতে এটিই তাঁর একমাত্র পাঁচ-উইকেট লাভের ঘটনায় পরিণত হয়। পুরো খেলায় ১৪০ রান খরচায় ৮ উইকেট দখল করেছিলেন। বেশ কয়েকবার ব্যক্তিগত সফলতার ছাঁপ রাখেন। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে আরজি আর্চারকে বিদেয় করে ব্যক্তিগত সেরা বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তাঁর পূর্বেকার সেরা ছিল ২/১১৯। দ্বিতীয় ইনিংসে এ সফলতাকে আরও ছাঁপিয়ে যান। ডব্লিউএ জনস্টনকে বিদেয় করে ব্যক্তিগত সেরা বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তাঁর পূর্বেকার সেরা ছিল ৩/৭৪। এ পর্যায়ে টেস্টে নিজস্ব প্রথম পাঁচ-উইকেট লাভ করেন। এছাড়াও, একবার ব্যাটিংয়ে নেমে শূন্য রানে অপরাজিত ছিলেন। সফরকারীরা ৬ উইকেটে জয় পেলে ২-২ ব্যবধানে সিরিজটি শেষ হয়।
একই মৌসুমে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট খেলেন। ঐ মৌসুমে জ্যাক চিদামের নেতৃত্বাধীন স্প্রিংবকের সদস্যরূপে নিউজিল্যান্ড সফরে টেস্ট খেলেন। ৬ মার্চ, ১৯৫৩ তারিখে ওয়েলিংটনে অনুষ্ঠিত সিরিজের উদ্বোধনী টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ব্যাটিং করার সুযোগ পাননি। এছাড়াও, ৩/২৯ ও ১/৪৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করানোসহ দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। স্বাগতিকরা ইনিংস ও ১৮০ রানে পরাজিত হলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
পরবর্তী দুই মৌসুম বেশ হিমশিম খান। তাসত্ত্বেও, ইংল্যান্ড গমনার্থে তাঁকে দলে রাখা হয়। ১৯৫৫ সালে প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলেন। ঐ বছর জ্যাক চিদামের নেতৃত্বাধীন স্প্রিংবকের সদস্যরূপে ইংল্যান্ড সফরে যান। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের প্রথম ও শেষ টেস্টে অংশ নেন। এ সফরে ৪৯ উইকেটের সন্ধান পান। এজবাস্টনে পঁচিশ হাজার দর্শকের সামনে বলে ঘূর্ণায়তা আনয়ণসহ বাউন্স প্রতিপক্ষকে শশব্যস্ত রাখেন। ওয়ারউইকশায়ারের বিপক্ষে ঐ খেলায় ব্যক্তিগত সেরা ৭/৬০ লাভ করেন।
৯ জুন, ১৯৫৫ তারিখে নটিংহামে অনুষ্ঠিত সিরিজের উদ্বোধনী টেস্টে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে অংশ নেন। খেলায় তিনি ১৫ ও ৬ রান সংগ্রহ করে উভয় ইনিংসে জনি ওয়ারডলের শিকারে পরিণত হন। এছাড়াও, বল হাতে নিয়ে ৩/৫৯ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। সফরকারীরা ইনিংস ও ৫ রানে পরাজিত হলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
১৯৫৭-৫৮ মৌসুমে নিজ দেশে ইয়ান ক্রেগের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ৩১ ডিসেম্বর, ১৯৫৭ তারিখে কেপটাউনে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলেন। খেলায় তিনি ২/১২৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাট হাতে নিয়ে ৫ ও ০ রান সংগ্রহ করেছিলেন। ইনিংস ও ১৪১ রানে পরাজয়বরণ করলে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে অংশগ্রহণ ছিল।
১৯ জুলাই, ২০০৮ তারিখে কেপটাউনের মিলনার্টন এলাকায় ৭৬ বছর ৩৫২ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
