৯ সেপ্টেম্বর, ১৮৭৫ তারিখে নিউ সাউথ ওয়েলসের বারোয়া এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে মিডিয়াম বোলিংয়ের পাশাপাশি বামহাতে নিচেরসারিতে ব্যাটিং কর্মে অগ্রসর হতেন। ১৯০০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
পিচের উভয়দিক দিয়েই বলকে কাট করতে পারতেন। ১৯০৪-০৫ মৌসুম থেকে ১৯০৯-১০ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে নিউ সাউথ ওয়েলস ও সাউথ অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছেন।
১৯০৮ থেকে ১৯০৯ সাল পর্যন্ত সময়কালে অস্ট্রেলিয়ার পক্ষে চারটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৯০৭-০৮ মৌসুমে নিজ দেশে ফ্রেডরিক ফেনের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ১০ জানুয়ারি, ১৯০৮ তারিখে অ্যাডিলেডে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্টে সফররত ইংল্যান্ডের বিপক্ষে খেলেন। রজার হার্টিগানের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ১৫০ রান খরচায় আট উইকেট দখল করেছিলেন। ৩/১১০ ও ৫/৪০ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাট হাতে নিয়ে ১০* ও ২০ রান সংগ্রহ করেন। স্বাগতিকরা ২৪৫ রানে জয় পেলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায়।
এরপর, চতুর্থ টেস্টে আরও চার উইকেট পেলেও সিডনিতে সিরিজের পঞ্চম টেস্টে উইকেট শূন্য অবস্থায় মাঠ ত্যাগ করেছিলেন। ৭ ফেব্রুয়ারি, ১৯০৮ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্ট খেলেন। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ২ ও ১৮ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেন। এছাড়াও, বল হাতে নিয়ে ১/৪০ ও ৩/৫৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ৩০৮ রানে জয় পেলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে যায়।
এরপর, ২১ ফেব্রুয়ারি, ১৯০৮ তারিখে সিডনিতে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি ৯ ও ৬ রান সংগ্রহসহ দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/২৩ ও ০/২৯ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ৪৯ রানে জয়লাভ করে স্বাগতিকরা ৪-১ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়।
১৯০৯ সালের অ্যাশেজ সিরিজ খেলতে মন্টি নোবেলের নেতৃত্বাধীন অজি দলের সাথে ইংল্যান্ড গমন করেন। ২৭ মে, ১৯০৯ তারিখে বার্মিংহামে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অংশ নিয়ে একটিমাত্র উইকেট পান। খেলায় তিনি বল হাতে নিয়ে ১/২৩ ও ০/১৭ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ৮ ও ১৩ রান সংগ্রহসহ দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। স্বাগতিকরা ১০ উইকেটে জয়লাভ করে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়। পুরো সফরে ১৬.০১ গড়ে ৭৭ উইকেট পেয়েছিলেন। টেস্টগুলো থেকে ২৬.১৫ গড়ে ১৩ উইকেট দখল করেছেন। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়। প্রথম-শ্রেণীর ক্রিকেট থেকে ২৩.৪৫ গড়ে ২২৪ উইকেট দখল করেন।
২৩ আগস্ট, ১৯৪১ তারিখে নিউ সাউথ ওয়েলসের লিউইশাম এলাকায় ৬৫ বছর ৩৪৮ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
