|

ফ্লুই ডো টুইট

২ এপ্রিল, ১৮৬৯ তারিখে অরেঞ্জ ফ্রি স্টেটের জ্যাকবসডাল এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। বামহাতে মিডিয়াম বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৮৯০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।

১৮৯১-৯২ মৌসুমে একটিমাত্র প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়েছিলেন। ১৮৯১-৯২ মৌসুমে নিজ দেশে ওয়াল্টার রিডের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ১৯ মার্চ, ১৮৯২ তারিখে কেপটাউনে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে অংশ নেন। ক্লারেন্স উইম্বল, চার্লস ফিশার্ট, চার্লস মিলস, দান্তে পার্কিন, বার্বার্টন হলিওয়েল, গডফ্রে ক্রিপস ও টমি রুটলেজের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ০* ও ২* রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দীকরণে অগ্রসর হন। এছাড়াও, বল হাতে নিয়ে ১/৪৭ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। সফরকারীরা ইনিংস ও ১৮৯ রানে জয়লাভ করে। পরবর্তীতে, এটিই তাঁর একমাত্র প্রথম-শ্রেণীর খেলা ও সর্বশেষ টেস্টে পরিণত হয়।

১০ জুলাই, ১৯০৯ তারিখে অরেঞ্জ ফ্রি স্টেটের লিন্ডলে এলাকায় মাত্র ৪০ বছর ৯৯ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।

সম্পৃক্ত পোস্ট