৩ আগস্ট, ১৯৩৩ তারিখে নিউ সাউথ ওয়েলসের ডাব্বো এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ফাস্ট বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৫০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
দীর্ঘদেহী ও মজবুত গড়নের অধিকারী ছিলেন। ১৯৪৭-৪৮ মৌসুমে ১৪ বছর বয়সে অনূর্ধ্ব-১৬ এ ডব্লিউ গ্রীন শীল্ডে পিটারশামের সদস্যরূপে প্রথমবারের মতো খেলতেন নামেন। পরের বছর একই প্রতিযোগিতায় দারুণ খেলেন। র্যান্ডউইকের বিপক্ষে ৬/৭, প্যাডিংটনের বিপক্ষে ৪/৮ ও সেন্ট জর্জের বিপক্ষে ২/৫ লাভ করেছিলেন। ঐ মৌসুমে ৫.২১ গড়ে ১৪ উইকেট দখল করেছিলেন।
১৯৫৪-৫৫ মৌসুম থেকে ১৯৫৭-৫৮ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে নিউ সাউথ ওয়েলসের প্রতিনিধিত্ব করেছেন। ২১ বছর বয়সে নিউ সাউথ ওয়েলসের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে প্রথমবারের মতো অংশ নেন। প্রথম মৌসুমেই ১২.৯৬ গড়ে ২৫ উইকেট নিয়ে শেফিল্ড শীল্ডের বোলিং গড়ে শীর্ষে অবস্থান করেন। দারুণ খেলার স্বীকৃতিস্বরূপ অ্যাশেজ গমনার্থে তাঁকে অস্ট্রেলিয়া দলে যুক্ত করা হয়।
১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার পক্ষে মাত্র চার টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ঐ বছর ইয়ান জনসনের নেতৃত্বাধীন অজি দলের সাথে ইংল্যান্ড গমন করেন। ২১ জুন, ১৯৫৬ তারিখে লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে অংশ নেন। ক্যান ম্যাকে’র সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। তবে, পঞ্চম ওভারেই হাল ছেড়ে দেন ও ৪.৫ ওভার বোলিং করার পর খেলায় আর বোলিং করেননি। অস্ট্রেলীয় অধিনায়ক ইয়ান জনসন তাঁর আঘাত সম্পর্কে ১৯৫৭ সালে প্রকাশিত ‘ক্রিকেট এট দ্য ক্রসরোডসে’ উল্লেখ করেছেন। এছাড়াও, খেলায় তিনি ০* ও ০ রান সংগ্রহ করেছিলেন। ১৮৫ রানে জয় পেলে সফরকারীরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
একই বছরের শেষদিকে ভারত সফরের জন্যে মনোনীত হন। ১৯৫৬-৫৭ মৌসুমে ইয়ান জনসনের নেতৃত্বাধীন অজি দলের সাথে ভারত গমন করেন। এ সফরে আরও তিন টেস্ট খেলেন। মাদ্রাজ ও বোম্বে টেস্টে তিনি ভয়ঙ্কর রূপ ধারন করেন ও মিতব্যয়ী বোলিং করেছিলেন। ২৬ অক্টোবর, ১৯৫৬ তারিখে বোম্বের ব্রাবোর্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত স্বাগতিক ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। ব্রাবোর্ন স্টেডিয়ামে ৩/২৮ পেয়েছিলেন। এছাড়াও, দ্বিতীয় ইনিংসে ০/২৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, দলের একমাত্র ইনিংসে ব্যাট হাতে নামার সুযোগ পাননি। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে সফরকারীরা ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
এরপর, ২ নভেম্বর, ১৯৫৬ তারিখে কলকাতায় অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্ট খেলেন। আবারও আঘাতের কবলে পড়েন। খেলায় তিনি মাত্র পাঁচ ওভার বোলিং করতে পেরেছিলেন। বল হাতে নিয়ে ০/০ ও ০/১ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাট হাতে নিয়ে ১৮ ও ১* রান সংগ্রহ করেছিলেন। ৯৪ রানে পরাজিত হলে স্বাগতিকরা ২-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
খেলোয়াড়ী জীবন স্বল্পকালীন হলেও প্রাপ্ত সাত উইকেট লাভে তাঁকে মাত্র ১৫.২৮ গড়ে রান খরচ করতে হয়েছিল। তবে, আঘাতের কারণে তাঁর খেলোয়াড়ী জীবনের সমাপ্তি ঘটে। এক বছরের মধ্যে প্রথম-শ্রেণীর ক্রিকেটকেও বিদেয় জানান। সব মিলিয়ে ২১.০২ গড়ে ১১০ উইকেট পেয়েছিলেন। এরপর, ল্যাঙ্কাশায়ার লীগে খেলেন। জীবনের শেষদিকে বেশ কয়েক বছর অসুস্থতার কবলে পড়েন। অতঃপর, ২১ জানুয়ারি, ২০০৯ তারিখে ৭৫ বছর ১৭১ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
