১৩ মে, ১৯০৪ তারিখে সাউথ অস্ট্রেলিয়ার সেমাফোর এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ফাস্ট বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং কর্মে অগ্রসর হতেন। অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
ক্লাব ক্রিকেটে মূখ্যতঃ ব্যাটসম্যানের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ১৯২৪-২৫ মৌসুম থেকে ১৯৩৫-৩৬ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে সাউথ অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছেন। ২০ বছর বয়সে প্রথমবারের মতো প্রথম-শ্রেণীর ক্রিকেটে নিচেরসারির ব্যাটসম্যান হিসেবে খেলেন।
শেফিল্ড শীল্ডের ইতিহাসে মাত্র তিনজন বোলারের অন্যতম হিসেবে ইনিংসে দশ-উইকেট লাভের গৌরব অর্জন করেন। এ সময়ে তিনি অস্ট্রেলিয়ার সেরা ফাস্ট বোলার ছিলেন। আঘাতপ্রাপ্ত জ্যাক গ্রিগরি’র যোগ্য উত্তরাধিকারী হিসেবে তাঁকে বেছে নেয়া হয়। শেফিল্ড শীল্ডে ২৯.৫৩ গড়ে ১৭৮ উইকেট পেয়েছিলেন। ৩ ফেব্রুয়ারি, ১৯৩৩ তারিখে সিডনিতে স্মরণীয় খেলা উপহার দেন। প্রথম ইনিংসে এনএসডব্লিউ’র বিপক্ষে ১০/৩৬ নিয়ে ১১৩ রানে গুটিয়ে দেন। শেষ নয় উইকেট মধ্যাহ্নভোজনের পর লাভ করেন। এক ওভারে পাঁচ রান দিয়ে চার উইকেট পান। ছয়টি বোল্ড করেন। ব্র্যাডম্যান (৫৬), ফিঙ্গলটন (৪৩), ব্রাউন (০) ও ম্যাককাবে (০) তাঁর শিকারে পরিণত হয়েছিলেন। তাসত্ত্বেও প্রতিপক্ষীয় দল ৯৮ রানে খেলায় জয় পেয়েছিল। ৩৩ বছর পর কুইন্সল্যান্ডের পিটার অ্যালান তাঁর সাফল্যের সাথে নিজেকে যুক্ত করার পর ইয়ান ব্রেশ’ এ অসাধ্য কর্মটি সম্পাদন করেছিলেন।
১৯২৯ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত সময়কালে অস্ট্রেলিয়ার পক্ষে সর্বমোট ১৮ টেস্টে অংশ নিয়েছিলেন। ১৯২৮-২৯ মৌসুমে নিজ দেশে পার্সি চ্যাপম্যানের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। সিরিজের প্রথম টেস্টে জ্যাক গ্রিগরি আঘাত পেলে ২৪ বছর বয়সী বিদ্যালয় শিক্ষককে সিরিজের চূড়ান্ত টেস্টে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়। ৮ মার্চ, ১৯২৯ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্ট খেলেন। পার্সি হর্নিব্রুক ও অ্যালান ফেয়ারফ্যাক্সের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় ৭৫ ওভার বোলিং করে ১৮৯ রান খরচায় আট উইকেট দখল করেন। তন্মধ্যে, ওয়ালি হ্যামন্ডকে উভয় ইনিংসেই বিদেয় করেছিলেন তিনি। এরফলে, পুণর্গঠিত অস্ট্রেলীয় দলের দীর্ঘ প্রতীক্ষিত জয়লাভ সম্ভবপর হয়। ঐ খেলায় তাঁর দল পাঁচ উইকেটে জয়লাভ করলেও ৪-১ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
১৯৩০ সালের অ্যাশেজ সিরিজ খেলতে ইংল্যান্ড গমন করেন। ১৯৩০-৩১ মৌসুমে নিজ দেশে জ্যাকি গ্র্যান্টের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের মুখোমুখি হন। ১২ ডিসেম্বর, ১৯৩০ তারিখে অ্যাডিলেডে অনুষ্ঠিত সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ০/৬৪ ও ০/২০ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাটিংয়ে নেমে টমি স্কটের বলে শূন্য রানে বিদেয় নিয়েছিলেন। পাশাপাশি, দুইটি ক্যাচ তালুবন্দীকরণে অগ্রসর হন। ১০ উইকেটে জয়লাভ করলে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
১৯৩২-৩৩ মৌসুমে নিজ দেশে ডগলাস জার্ডিনের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ২ ডিসেম্বর, ১৯৩২ তারিখে সিডনিতে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ব্যাট হাতে নিয়ে ৪ ও ২০ রান সংগ্রহ করেছিলেন। স্বাগতিক দল ১০ উইকেটের ব্যবধানে শোচনীয়ভাবে পরাস্ত হল পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
১৯৩৪ সালে বিল উডফুলের নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। ২০ জুলাই, ১৯৩৪ তারিখে লিডসে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্ট খেলেন। খেলায় তিনি নিচের দিকে ব্যাট হাতে নিয়ে ১ রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়েছিল।
ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। ২৬ মার্চ, ১৯৮১ তারিখে সাউথ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ৭৬ বছর ৩১৬ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে। অনেকগুলো বছর পার্কিনসন রোগে ভুগছিলেন।
