|

ব্রায়ান ভিটোরি

২২ ফেব্রুয়ারি, ১৯৯০ তারিখে মাসভিঙ্গো এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছেন। বামহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, বামহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ২০১০-এর দশকে জিম্বাবুয়ের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

শক্ত মজবুত গড়নের আক্রমণধর্মী বামহাতি বোলার হিসেবে বিবেচিত। জিম্বাবুয়ের উদীয়মান বোলারদের অন্যতম। ডানহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে বলকে বাঁক খাওয়াতে পারেন। বামহাতি ব্যাটসম্যানদেরকে পেস বোলিংয়ে কাবু করতেন। ১৫ বছর বয়সে প্রাদেশিক ক্রিকেটে অংশ নেন। ২০০৭ ও ২০০৮ সালে জিম্বাবুয়ের ক্রিকেটকে তলানী নিয়ে যাওয়া ঘরোয়া একদিনের প্রতিযোগিতা ফেইদওয়্যারে অংশ নেন। তবে, ২০০৮ সালে বিশেষ প্রাধিকারপ্রাপ্ত ধাঁচে খেলা প্রবর্তন করা হলে নিজেকে আরও মেলে ধরার সুযোগ এনে দেয় ও নিজেকে সেরা বোলার হিসেবে প্রতিষ্ঠিত করার সম্ভাবনা খুঁজে পান।

২০০৮ থেকে ২০১৭ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর জিম্বাবুয়ীয় ক্রিকেটে মাসভিঙ্গো, সাউদার্ন রক্স ও সাউদার্নসের প্রতিনিধিত্ব করেছেন। সাবেক ইংরেজ ও সারের খেলোয়াড় মন্টে লিঞ্চের সহযোগিতায় ২০১১ সালের শুরুতে জাতীয় পর্যায়ের প্রশিক্ষণ শিবিরে অংশ নেয়ার সুযোগ পান। জিম্বাবুয়ীয় কোচ অ্যালেন বুচার তাঁর প্রতিভা ও প্রশিক্ষণের বিষয়ে অবগত হন। আন্তর্জাতিক ক্রিকেটে স্বীয় দক্ষতা প্রদর্শনের সুযোগ পান ও প্রতিপক্ষের কাছে গোপন রাখেন।

২০১১ থেকে ২০১৮ সময়কালে জিম্বাবুয়ের পক্ষে চারটিমাত্র টেস্ট, ২৪টি ওডিআই ও ১১টি টি২০আইয়ে অংশ নিয়েছিলেন। স্বেচ্ছা নির্বাসন শেষে টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ে দলের ফিরে আসার পর ২০১১-১২ মৌসুমে নিজ দেশে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশী দলের মুখোমুখি হন। ৪ আগস্ট, ২০১১ তারিখে হারারেতে অনুষ্ঠিত সফররত বাংলাদেশের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে ক্রেগ আরভিন, কাইল জার্ভিস ও টিনো ময়ুয়ু’র সাথে তাঁর একযোগে অভিষেক পর্ব সম্পন্ন হয়। ঐ খেলায় সব মিলিয়ে পাঁচ উইকেট পান। তন্মধ্যে, প্রথম ইনিংসে ৪/৬৬ বোলিং পরিসংখ্যান গড়েছিলেন। একই সাথে অভিষেক ঘটা কাইল জার্ভিসের সাথে নতুন বল নিয়ে অবিস্মরণীয় জুটি গড়েন। দলনায়ক ব্রেন্ডন টেলরের ব্যাটিংয়ের কল্যাণে তাঁর দল ১৩০ রানের ব্যবধানে জয় তুলে নেয়।

১২ আগস্ট, ২০১১ তারিখে হারারেতে নিজস্ব প্রথম ওডিআইয়ে একই দলের বিপক্ষে ৫/৩০ বোলিং পরিসংখ্যান গড়েন। অভিষেকে এটিই যে-কোন জিম্বাবুয়ীয় বোলারের সেরা ছিল ও বৈশ্বিকভাবে ষষ্ঠ সেরার মর্যাদাপ্রাপ্ত হন। এছাড়াও, নিজস্ব দ্বিতীয় ওডিআইয়ে আবারও পাঁচ-উইকেট দখল করেন। এরফলে, প্রথম খেলোয়াড় হিসেবে নিজের প্রথম দুই খেলায় দুইবার পাঁচ-উইকেট লাভের কৃতিত্ব প্রদর্শন করেন। এছাড়াও, প্রথম খেলোয়াড় হিসেবে উপর্যুপরী দুই খেলায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।

২০১৩-১৪ মৌসুমে নিজ দেশে মিসবাহ-উল-হকের নেতৃত্বাধীন পাকিস্তানী দলের মুখোমুখি হন। ১০ সেপ্টেম্বর, ২০১৩ তারিখে হারারেতে অনুষ্ঠিত সফররত পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। ১৯* ও ০* রান সংগ্রহ করেন। এছাড়াও, বল হাতে নিয়ে ৫/৬১ ও ১/৬৯ বোলিং বিশ্লেষণ দাঁড় করানোসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। ঐ খেলায় তাঁর দল ২৪ রানে জয় পায় ও ১-১ ব্যবধানে সিরিজটি সমতায় আনে। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

শারীরিক সচেতনতার অভাব ও খেলায় অবদান রাখার বিষয়ে প্রশ্নের সৃষ্টি হওয়ায় দলের নিয়মিত সদস্যের মর্যাদা পাননি। ৩০ নভেম্বর, ২০১৬ তারিখে তাঁর বোলিংয়ের বিষয়ে প্রতিবেদন দাখিল করা হয়। ২৬ ডিসেম্বর, ২০১৬ তারিখে ১২ মাসের জন্যে বোলিংয়ের উপর নিষেধাজ্ঞার কবলে পড়েন। ২০ জানুয়ারি, ২০১৮ তারিখে আন্তর্জাতিক খেলায় পুণরায় বোলিং করার অনুমতি পান। ৪ ফেব্রুয়ারি, ২০১৮ তারিখে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে তাঁকে জিম্বাবুয়ে দলে রাখা হয়। ৮ মার্চ, ২০১৮ তারিখে তৃতীয়বারের মতো বোলিং করার উপর নিষেধাজ্ঞার মুখোমুখি হন।

Similar Posts

  • | |

    মোহসিন খান

    ১৫ মার্চ, ১৯৫৫ তারিখে সিন্ধু প্রদেশের করাচীতে জন্মগ্রহণকারী ক্রিকেটার, কোচ ও প্রশাসক। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯৭০-৭১ মৌসুম থেকে ১৯৮৫-৮৬ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর পাকিস্তানী ক্রিকেটে হাবিব ব্যাংক লিমিটেড, করাচী,…

  • | | |

    এইচডিজি লেভসন গাওয়ার

    ৮ মে, ১৮৭৩ তারিখে সারের টিটসি প্লেস এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি লেগ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। এমসিসি, সারে ও স্কারবোরা উৎসব ক্রিকেটে পঞ্চাশ বছরের অধিক সময় জড়িত ছিলেন। একাধারে তিনি ইংল্যান্ড দলের অধিনায়ক, দল নির্বাচক ও আইনপ্রণেতা ছিলেন। ১৯১০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। রেইগেটের লিবারেল এমপি…

  • | |

    হিউ ম্যাসি

    ১১ এপ্রিল, ১৮৫৪ তারিখে ভিক্টোরিয়ার বেলফাস্টের কাছাকাছি এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। ১৮৮০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। এছাড়াও, দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে নিউ সাউথ ওয়েলসের প্রতিনিধিত্ব করতেন। ১৮৭৭-৭৮ মৌসুম থেকে ১৮৯৫ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ১৮৮১…

  • | |

    সদানন্দ বিশ্বনাথ

    ২৯ নভেম্বর, ১৯৬২ তারিখে কর্ণাটকের ব্যাঙ্গালোরে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও আম্পায়ার। মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। ১৯৮০-এর দশকে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯৮০-৮১ মৌসুম থেকে ১৯৮৯-৯০ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে কর্ণাটকের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৮৫ থেকে ১৯৮৮ সময়কালে ভারতের পক্ষে তিনটিমাত্র টেস্ট…

  • | |

    ফ্রাঙ্ক ইরিডেল

    ১৯ জুন, ১৮৬৭ তারিখে নিউ সাউথ ওয়েলসের সারে হিলস এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার, প্রশাসক ও সাংবাদিক ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। ১৮৯০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। জনৈক আয়রনমোঙ্গার ও আইরিশ বংশোদ্ভূত স্ত্রীর সন্তান ছিলেন। দীর্ঘকায় গড়নের অধিকারী। রক্ষণাত্মক ধাঁচ অবলম্বনসহ চমৎকার মারমুখী ব্যাটিংয়ে পারদর্শী ছিলেন। সতেরো বছর বয়সে সফররত…

  • | |

    জাস্টিন ল্যাঙ্গার

    ২১ নভেম্বর, ১৯৭০ তারিখে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পার্থে জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ও কোচ। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছেন। বামহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। এছাড়াও, মাঝে-মধ্যে উইকেট-রক্ষকের দায়িত্ব পালনসহ থার্ড স্লিপ অঞ্চলে ফিল্ডিং করতেন। অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ‘জেএল’ কিংবা ‘অ্যাল্ফি’ ডাকনামে ভূষিত জাস্টিন ল্যাঙ্গার ১.৭৮ মিটার উচ্চতার অধিকারী। ১৯৮৯-৯০…