ডমিনিক কর্ক
৭ আগস্ট, ১৯৭১ তারিখে স্টাফোর্ডশায়ারের নিউক্যাসল-আন্ডার-লাইম এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার, কোচ ও ধারাভাষ্যকার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ‘কর্কি’ ডাকনামে ভূষিত ডমিনিক কর্ক ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার অধিকারী। স্টোক-অন-ট্রেন্টভিত্তিক সেন্ট যোসেফস কলেজে অধ্যয়ন করেন। এরপর, নিউক্যাসল কলেজে পড়াশুনো করেন। … Read more