স্টিভ ও’কিফ

৯ ডিসেম্বর, ১৯৮৪ তারিখে মালয়েশিয়ায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ে দক্ষতার স্বাক্ষর রেখেছেন। ২০১০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ‘সক’ ডাকনামে ভূষিত স্টিভ ও’কিফ ৫ ফুট ৯ ইঞ্চি (১.৭৫ মিটার) উচ্চতার অধিকারী। স্টিফেন ও’কিফ এবং জেন ও’কিফ দম্পতির সন্তান। রেবেকা ও’কিফ নাম্নী ভগ্নী রয়েছে। হোবার্টভিল … Read more

গ্লেন ম্যাক্সওয়েল

১৪ অক্টোবর, ১৯৮৮ তারিখে ভিক্টোরিয়ার কিউ এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে অফ-ব্রেক বোলিং করছেন। অস্ট্রেলিয়ার পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ‘বিগ শো’ ডাকনামে ভূষিত হয়েছেন। খেলোয়াড়ী জীবনের শুরুতে মিডিয়াম-পেসার হিসেবে আবির্ভূত হয়েছিলেন। পরবর্তীতে অফ-স্পিনের দিকে ঝুঁকে পড়েন। এক পর্যায়ে ব্যাটিংয়ের দিকেও মনোনিবেশ ঘটান। ২০১০-১১ মৌসুম থেকে … Read more

ফ্লয়েড রেইফার

২৩ জুলাই, ১৯৭২ তারিখে বার্বাডোসের পারিশ ল্যান্ড এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ। মূলতঃ ব্যাটসম্যানের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। বামহাতে ব্যাটিং করতেন। পাশাপাশি, ডানহাতে মিডিয়াম বোলিংয়ের পাশাপাশি মাঝে-মধ্যে উইকেট-রক্ষণ কর্মে অগ্রসর হতেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। এছাড়াও, ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ডেসমন্ড হেইন্স ও ম্যালকম মার্শালের ছত্রচ্ছায়ায় থেকে নিজেকে … Read more

জিওফ আর্নল্ড

৩ সেপ্টেম্বর, ১৯৪৪ তারিখে সারের আর্লসফিল্ড এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে কার্যকর ব্যাটিংশৈলী প্রদর্শন করতেন। ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার অধিকারী জিওফ আর্নল্ড এলিয়ট কম্প্রিহেনসিভ ও পুটনি হিথে অধ্যয়ন করেছেন। উপযোগী উইকেটে প্রাণবন্তঃ সিম বোলিং করতেন। … Read more

মাইক ডেনিস

১ ডিসেম্বর, ১৯৪০ তারিখে স্কটল্যান্ডের বেলশিল এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ও রেফারি ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণসহ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ‘হ্যাগিস’ ডাকনামে ভূষিত মাইক ডেনিস ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতার অধিকারী ছিলেন। আয়ার একাডেমিতে পড়াশুনো করেছেন। নিজের সেরা দিনে অন্য যে-কারো চেয়ে ধ্রুপদীশৈলীর … Read more

অ্যালান টার্নার

২৩ জুলাই, ১৯৫০ তারিখে নিউ সাউথ ওয়েলসের ক্যাম্পারডাউন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতেন। বামহাতে ব্যাটিং কর্মে অগ্রসর হতেন। ১৯৭০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯৬৮-৬৯ মৌসুম থেকে ১৯৭৭-৭৮ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে নিউ সাউথ ওয়েলসের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল … Read more

স্টুয়ার্ট ম্যাকগিল

ফেব্রুয়ারি, ১৯৭১ তারিখে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মাউন্ট ললি এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও ধারাভাষ্যকার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। লেগ-ব্রেক গুগলি বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ‘ম্যাক’ ডাকনামে ভূষিত স্টুয়ার্ট ম্যাকগিল ১.৮৩ মিটার উচ্চতার অধিকারী। ১৯৯৩-৯৪ মৌসুম থেকে ২০০৮ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর … Read more

রুনাকো মর্টন

২২ জুলাই, ১৯৭৮ তারিখে নেভিসে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম কিংবা ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে লিওয়ার্ড আইল্যান্ডস এবং ত্রিনিদাদ ও টোবাগোর প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, নেভিসের পক্ষে খেলেছেন। ১৯৯৬-৯৭ … Read more

রোলি জেনকিন্স

২৪  নভেম্বর, ১৯১৮ তারিখে ওরচেস্টারের রেইনবো হিল এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে খেলতেন। লেগ-ব্রেক গুগলি বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অন্যতম জনপ্রিয়, দক্ষ ক্রিকেটার হিসেবে বিবেচিত হয়েছিলেন। গুরুত্বপূর্ণ অল-রাউন্ডার হিসেবে পরিচিত ছিলেন। আগ্রাসী ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে লেগ-ব্রেক ও গুগলি বোলিংয়ের অপূর্ব সমন্বয় ঘটিয়েছিলেন। … Read more

লেন ডার্লিং

১৪ আগস্ট, ১৯০৯ তারিখে ভিক্টোরিয়ার সাউথ ইয়ারা এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ মাঝারিসারির ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছেন। বামহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিং করতেন। ১৯৩০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার অধিকারী ছিলেন। শক্ত-মজবুত ও দর্শনীয় খেলোয়াড় ছিলেন। ‘ডার্লস’ ডাকনামে ভূষিত হয়েছিলেন। ক্লাব ক্রিকেটে সাউথ মেলবোর্ন ও মেলবোর্নের … Read more