তেজনারায়ণ চন্দরপল

৩১ মে, ১৯৯৬ তারিখে গায়ানার জর্জটাউনে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বামহাতে ব্যাটিং করেন। এছাড়াও, লেগ-ব্রেক বোলিংয়ে পারদর্শী। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। বিখ্যাত ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার শিবনারায়ণ চন্দরপলের জ্যেষ্ঠ সন্তান। জর্জটাউনের ম্যারিয়ান একাডেমিতে অধ্যয়ন করেছেন। ২০১২ সালে ক্যারিবিয়ান সেকেন্ডারি এডুকেশন সার্টিফিকেট পরীক্ষায় কৃতকার্য হন। সহজাত প্রকৃতির ব্যাটসম্যান। ডানহাতি … Read more

টমি গ্রীনহফ

৯ নভেম্বর, ১৯৩১ তারিখে ল্যাঙ্কাশায়ারের ক্রনকি শ’ এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। লেগ-ব্রেক গুগলি বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। অপ্রচলিত পন্থায় গুগলি সহযোগে লেগ-স্পিনার হিসেবে পরিচিতি ঘটান। বেশ পর্যাপ্ত পরিমাণে বলকে বাঁক খাওয়াতে পারেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ার … Read more

মাইক হেনড্রিক

২২ অক্টোবর, ১৯৪৮ তারিখে ডার্বিশায়ারের ডার্লি ডেল এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার, আম্পায়ার ও কোচ ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং কর্মে অগ্রসর হতেন। ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন। ’৭০-এর দশকে ইংল্যান্ডের সফলতম বোলারের পরিচিতি পেয়েছিলেন। নিখুঁতমানসম্পন্ন ও নির্ভরযোগ্য বোলিং করতেন। তবে, ইয়ান বোথাম ও … Read more

জর্জ ম্যাকশেন

১৮ এপ্রিল, ১৮৫৮ তারিখে ভিক্টোরিয়ার কেইলর এলাকায় জন্মগ্রহণকারী পেশাদার ক্রিকেটার ও আম্পায়ার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দায়িত্ব পালন করতেন। বামহাতে ব্যাটিংয়ের পাশাপাশি বামহাতে মিডিয়াম বোলিংয়ে কার্যকর ভূমিকা রাখতেন। ১৮৮০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। বামহাতে নিখুঁত মানসম্পন্ন মিডিয়াম-পেস বোলিং করতেন। বলকে উভয় দিক দিয়ে ফেলতে পারতেন। মাঝারিসারিতে কিংবা নিচেরদিকে কার্যকর বামহাতি ব্যাটসম্যানের ভূমিকায় … Read more

ফ্রেড বার্টন

২ নভেম্বর, ১৮৬৫ তারিখে ভিক্টোরিয়ার কলিংউড এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও আম্পায়ার ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষণে ভূমিকা রেখেছেন। উইকেট-রক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি ডানহাতে ব্যাটিং কর্মে মনোনিবেশ ঘটাতেন। ১৮৮০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ১৮৮৫-৮৬ মৌসুম থেকে ১৮৯৫-৯৬ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ার … Read more

স্যামি জোন্স

১ আগস্ট, ১৮৬১ তারিখে নিউ সাউথ ওয়েলসের সিডনিতে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে দলে ভূমিকা রাখতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন। অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৮৮০-৮১ মৌসুম থেকে ১৯০৮-০৯ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ড এবং নিউজিল্যান্ডীয় … Read more

টম গারেট

২৬ জুলাই, ১৮৫৮ তারিখে নিউ সাউথ ওয়েলসের ওলংগং এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও আম্পায়ার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। সংবাদপত্রের সত্ত্বাধিকারী ও রাজনীতিবিদ টমাস গারেট এবং মেরি অ্যান এলিজাবেথ দম্পতির দ্বিতীয় পুত্র সন্তান ছিলেন। নিউইংটন কলেজে অধ্যয়ন করেছেন। সেখানেই ক্রিকেটার … Read more

জেরি গোমেজ

১০ অক্টোবর, ১৯১৯ তারিখে ত্রিনিদাদের বেলমন্ট এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার, প্রশাসক ও আম্পায়ার ছিলেন। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিং করতেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। পর্তুগীজ বংশোদ্ভূত আন্তঃঔপনিবেশিক ক্রিকেটার জে এজার্টন গোমেজের সন্তান তিনি। কুইন্স রয়্যাল কলেজে অধ্যয়ন করেন ও সেখানে অস্ট্রেলীয় টেস্ট ক্রিকেটার আর্থার রিচার্ডসনের … Read more

টিম জোরার

২৫ সেপ্টেম্বর, ১৯৬১ তারিখে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার আর্মাডেল এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উইকেট-রক্ষক-ব্যাটসম্যানের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। উইকেট-রক্ষণের দায়িত্ব পালনের পাশাপাশি ডানহাতে ব্যাটিং কর্মে অগ্রসর হতেন। এছাড়াও, লেগ-ব্রেক গুগলি বোলিংয়ে পারদর্শী ছিলেন। অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। অত্যন্ত তড়িৎকর্মা ও নির্ভরযোগ্য উইকেট-রক্ষক হিসেবে সুনাম কুড়িয়েছিলেন। ১৯৮০-৮১ মৌসুম থেকে ১৯৯৩-৯৪ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান … Read more

ডার্ক ওয়েলহাম

১৩  মার্চ, ১৯৫৯ তারিখে নিউ সাউথ ওয়েলসের সামার হিল এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিং করতেন। ১৯৮০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। সহজাত প্রকৃতির খেলোয়াড় ছিলেন। ১৯৮০-৮১ মৌসুম থেকে ১৯৯৩-৯৪ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড ও তাসমানিয়ার প্রতিনিধিত্ব … Read more