জন বেনো

১১ মে, ১৯৪৪ তারিখে নিউ সাউথ ওয়েলসের অবার্ন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং কর্মে অগ্রসর হবার পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিং করতে পারতেন। ১৯৭০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। লু ও আইরিন দম্পতির সন্তান। সিডনি গ্রেড ক্রিকেটে পেনরিথে পক্ষে খেলেছেন। পারামাত্তা হাই স্কুলে অধ্যয়ন করেন। … Read more

জনি মার্টিন

২৮ জুলাই, ১৯৩১ তারিখে নিউ সাউথ ওয়েলসের উইংহাম এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। স্লো লেফট-আর্ম অর্থোডক্স কিংবা বামহাতে রিস্ট-স্পিন বোলিংয়ে দক্ষতার স্বাক্ষর রাখেন। এছাড়াও, বামহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৬০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। বোলিংয়ে দক্ষতার পাশাপাশি ব্যক্তিত্ববোধও যথেচ্ছ পরিমাণে গড়ে তুলেছিলেন। অন্যতম বর্ণাঢ্যময় ক্রিকেট খেলোয়াড়ী জীবনের … Read more

থেলস্টন পেইন

১৩ ফেব্রুয়ারি, ১৯৫৭ তারিখে বার্বাডোসের ফোল বে এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। উইকেট-রক্ষণের পাশাপাশি বামহাতে ব্যাটিং করতেন। ১৯৮০-এর দশকে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। কার্যকর উইকেট-রক্ষক হিসেবে সুনাম কুড়িয়েছিলেন। সর্বদাই সৌর টুপি পরিধান করতেন। তবে, খেলোয়াড়ী জীবনের অধিকাংশ সময়ই জেফ ডুজনের সহকারী হিসেবে দলে ঠাঁই পেয়েছিলেন। ঘরোয়া … Read more

জনি টিল্ডসলে

২২ নভেম্বর, ১৮৭৩ তারিখে ল্যাঙ্কাশায়ারের রো গ্রীন এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ও পেশাদার ক্রিকেটার এবং কোচ ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিং কর্মে অগ্রসর হতেন। ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ল্যাঙ্কাশায়ার ক্লাব ক্রিকেটে শুরুরদিকের প্রশিক্ষণ গ্রহণ করেন ও ব্যাটসম্যান হিসেবে স্বীয় প্রতিভার বিচ্ছুরণ ঘটাতে সচেষ্ট হন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ারের প্রতিনিধিত্ব … Read more

জর্জ হার্স্ট

৭ সেপ্টেম্বর, ১৮৭১ তারিখে ইয়র্কশায়ারের কির্কহিটন এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ও পেশাদার ক্রিকেটার এবং আম্পায়ার ছিলেন। দলে মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি বামহাতে মিডিয়াম-ফাস্ট বোলিংয়ে পারদর্শী ছিলেন। ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন। মেরি এলিজাবেথ ওলহাউজের পুত্র ছিলেন। দশ বছর বয়সে বিদ্যালয় ত্যাগ করেন। প্রথম হস্তচালিত তাঁতকল ও পরবর্তীতে রঙের কাজে যুক্ত হন। পনের … Read more

রশীদ খান, ১৯৫৯

১৫ ডিসেম্বর, ১৯৫৯ তারিখে সিন্ধু প্রদেশের করাচীতে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৮০-এর দশকে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ১৯৭৫-৭৬ মৌসুম থেকে ১৯৯৩-৯৪ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর পাকিস্তানী ক্রিকেটে করাচী, পাকিস্তান ইন্টারন্যাশনাল … Read more

জুনায়েদ খান

২৪ ডিসেম্বর, ১৯৮৯ তারিখে উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের মাত্রা এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখছেন। বামহাতে ফাস্ট বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামেন। পাকিস্তানের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। খাইবার-পাখতুনখোয়া প্রদেশ থেকে এসেছেন। ২০০৭-০৮ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর পাকিস্তানী ক্রিকেটে অ্যাবোটাবাদ এবং ইংরেজ কাউন্টি … Read more

আব্দুল কাদির, ১৯৪৪

১০ মে, ১৯৪৪ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের সিন্ধু প্রদেশের করাচীতে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। এছাড়াও, ডানহাতে ব্যাটিং করতেন। ১৯৬০-এর দশকে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। সিন্ধু মাদ্রাসাতুল ইসলাম থেকে প্রাথমিক শিক্ষাগ্রহণ করেন। প্রখ্যাত ধর্মীয় বক্তা মৌলানা মুফতি সাহিবদাদ খানের সন্তান। অপর দুই ভ্রাতা – আব্দুল আজিজ ও আব্দুল রশীদ … Read more

জন ওয়ার

১৬ জুলাই, ১৯২৭ তারিখে মিডলসেক্সের ইলিং এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখতেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ের পাশাপাশি নিচেরসারিতে ডানহাতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৫০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ‘জেজে’ ডাকনামে ভূষিত হয়েছিলেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন ১৯৪৯ থেকে ১৯৫২ সময়কালে চার বছরের প্রত্যেকবারই ব্লুধারী হন। তন্মধ্যে, ১৯৫১ সালে বিশ্ববিদ্যালয় দলটির … Read more

ক্রিস্টোফার হেসেলটাইন

২৬ নভেম্বর, ১৮৬৯ তারিখে লন্ডনের সাউথ কেনসিংটন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ফাস্ট বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৮৯০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ক্রিকেট খেলোয়াড়ী জীবনের শুরুটা তাঁর জন্যে বেশ প্রতিকূল ছিল। এটনে প্রথম একাদশে স্থান পেতে ব্যর্থ হন ও কেমব্রিজ … Read more