১৪ অক্টোবর, ১৯১৪ তারিখে বার্কশায়ারের রিডিং ওয়েস্ট এলাকায় জন্মগ্রহণকারী পেশাদার ও বিখ্যাত ক্রিকেটার এবং প্রশাসক ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন।
বিদ্যালয় জীবনে সর্বক্রীড়ায় সিদ্ধহস্তের অধিকারী ছিলেন। সর্বোপরী পাঁচ মৌসুম প্রথম একাদশে থেকে ক্রিকেট খেলেছেন। তন্মধ্যে, শেষ দুই বছর দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন। অনেকগুলো বড় অঙ্কের রানের সন্ধান পেয়েছেন। তন্মধ্যে, এমসিসি’র বিপক্ষে উপর্যুপরী শতক হাঁকান। শেষের বছরগুলোয় বার্কশায়ার দলের পক্ষে চারটি শতরান করেন ও মাইনর কাউন্টিজের সদস্যরূপে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দলের বিপক্ষে একটি খেলায় অংশ নেন। প্রথম-শ্রেণীর ক্রিকেটে এটিই তাঁর প্রথম অংশগ্রহণ ছিল।
ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ওয়ারউইকশায়ার ও নিউজিল্যান্ডীয় ক্রিকেটে ওয়েলিংটন দলের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৩৩ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ওয়ারউইকশায়ারের দ্রুত উত্থানপর্বে দারুণ ভূমিকা রেখেছেন। প্রথম পেশাদারী ক্রিকেটার হিসেবে কাউন্টি দলটির অধিনায়কের দায়িত্ব পালন করেন। ৪০ বছরের মধ্যে দলটি কাউন্টি চ্যাম্পিয়নশীপের দ্বিতীয় শিরোপা জয় করে। দলটির পক্ষে ৫০ শতক সহযোগে প্রায় পঁচিশ হাজার রানের সন্ধান পেয়েছেন। প্রত্যেক মৌসুমেই সহস্র রানের মাইলফলক স্পর্শ করেছিলেন। যুদ্ধের কারণে অমূল্য ছয় বছর হারান। এরফলে, ১৯৪০-এর দশকের শেষদিকে ইংল্যান্ডের পক্ষে টেস্ট খেলার সুযোগ পান। তবে, এ পর্যায়ে নিজের স্বর্ণালী সময়ে অবস্থান করেননি।
আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে খ্যাতি পাননি। তবে, সহজাত নেতৃত্বের গুণাবলী নিয়ে প্রথম পেশাদার ক্রিকেটার হিসেবে নিজেকে কাউন্টি ক্রিকেট অধিনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেন। এরফলে ইংরেজ ক্রিকেটে ইতিহাসে উল্লেখযোগ্য পরিবর্তন সাধিত হয়। ১৯৫১ সালে কাউন্টি চ্যাম্পিয়নশীপে ওয়ারউইকশায়ারের শিরোপা বিজয়ে ভূমিকা রাখেন।
১৯৪৭ থেকে ১৯৫০ সময়কালে ইংল্যান্ডের পক্ষে চারটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৯৪৭ সালে নিজ দেশে অ্যালান মেলভিলের নেতৃত্বাধীন স্প্রিংবকের মুখোমুখি হন। ৭ জুন, ১৯৪৭ তারিখে নটিংহামের ট্রেন্ট ব্রিজে অনুষ্ঠিত সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। স্যাম কুক ও জ্যাক মার্টিনের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ৯ ও ১৭ রান সংগ্রহ করে উভয় ইনিংসে অসি ডসনের শিকারে পরিণত হয়েছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
১৯৪৮ সালে নিজ দেশে অ্যাশেজ সিরিজে অংশ নিতে ডন ব্র্যাডম্যানের নেতৃত্বাধীন ‘অপরাজেয়’ নামধারী অজি দলের মুখোমুখি হন। ২৪ জুন, ১৯৪৮ তারিখে লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে অংশ নেন। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ০ ও ৩৭ রান সংগ্রহ করে উভয় ইনিংসে রে লিন্ডওয়ালের শিকারে পরিণত হয়েছিলেন। সফরকারীরা ৪০৯ রানের বিশাল জয় পেলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায়।
১৯৫০ সালে নিজ দেশে জন গডার্ডের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের মুখোমুখি হন। ৮ জুন, ১৯৫০ তারিখে ম্যানচেস্টারে অনুষ্ঠিত সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৮ ও ০ রান সংগ্রহ করে উভয় ক্ষেত্রেই আল্ফ ভ্যালেন্টাইনের শিকারে পরিণত হয়েছিলেন। এছাড়াও, একটি ক্যাচ তালুবন্দীকরণে অগ্রসর হন। তবে, আল্ফ ভ্যালেন্টাইনের অসাধারণ বোলিংশৈলী প্রদর্শন সত্ত্বেও ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে সফরকারীরা ২০২ রানে পরাভূত হলে চার-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
১৯৫২ সালে উইজডেন কর্তৃক অন্যতম বর্ষসেরা ক্রিকেটারের সম্মাননাপ্রাপ্ত হন। ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর সংক্ষিপ্ত সময়ের জন্যে টেস্ট দল নির্বাচকের দায়িত্ব পালন করেছিলেন। ২০ জানুয়ারি, ১৯৮৭ তারিখে ওয়ারউইকশায়ারের এজবাস্টনের হাসপাতালে ৭২ বছর ৯৮ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
