২৭ জুলাই, ১৮৯৯ তারিখে কুইন্সল্যান্ডের অবি অবি এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দায়িত্ব পালন করতেন। বামহাতে স্লো-মিডিয়াম বোলিংয়ের পাশাপাশি বামহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন তিনি। অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
দীর্ঘকায় গড়নের অধিকারী ছিলেন। নমনীয় বাহু নিয়ে চমৎকার ভঙ্গীমায় বোলিং কর্মে অগ্রসর হতেন। বোলিং উদ্বোধনকালে সুইঙ্গারের উপর নির্ভরশীল ছিলেন। কয়েক ওভার পর পেসের মাত্র কমিয়ে দিতেন। এরপর, স্পিন ও শূন্যে ভাসিয়ে বল ফেলতেন।
১৯১৯-২০ মৌসুম থেকে ১৯৩৩-৩৪ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে কুইন্সল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ১৯১৯-২০ মৌসুমে কুইন্সল্যান্ডের সদস্যরূপে ভিক্টোরিয়ার বিপক্ষে প্রথমবারের মতো প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নেন। খেলায় তিনি চার উইকেট দখল করেছিলেন। ১৯২০-এর দশকেই অস্ট্রেলিয়ার পক্ষে বোলার হিসেবে হয়তোবা আরও অধিক ব্যবহৃত হতে পারতেন। কিন্তু, ১৯২৬ সালের পূর্ব-পর্যন্ত নিজ রাজ্য দল কুইন্সল্যান্ডের শেফিল্ড শীল্ডে অংশগ্রহণের সুযোগ না পাবার ফলে এ ব্যতয় ঘটেছে।
১৯২৯ থেকে ১৯৩০ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার পক্ষে ছয়টিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৯২৮-২৯ মৌসুমে নিজ দেশে এ.পি.এফ. চ্যাপম্যানের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ৩০ বছর বয়সে ৮ মার্চ, ১৯২৯ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্ট খেলেন। টিম ওয়াল ও অ্যালান ফেয়ারফ্যাক্সের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। চার উইকেট লাভসহ কিছু মূল্যবান রান তুলে স্বাগতিকদের বিজয়ে ভূমিকা রাখেন। ঐ খেলায় তাঁর দল পাঁচ উইকেটে জয়লাভ করলেও ৪-১ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
১৯২৯-৩০ মৌসুমের প্রথম-শ্রেণীর খেলায় ৩২ গড়ে ৩৫ উইকেট পেয়েছিলেন। এরপর, ১৯৩০ সালের অ্যাশেজ সিরিজ খেলতে বিল উডফুলের নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। এ সিরিজে ক্ল্যারি গ্রিমেটের সাফল্যে ম্লান হয়ে পড়লেও গুরুত্বপূর্ণ পঞ্চম টেস্টে অস্ট্রেলিয়ার বিজয়ে বোলিং করেছিলেন।
১৩ জুন, ১৯৩০ তারিখে নটিংহামে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ০ ও ৫ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ১/৩০ ও ০/৩৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ৯৩ রানে জয়লাভ করে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
এরপর, ২৭ জুন, ১৯৩০ তারিখে লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ১/৬২ ও ১/৪৯ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, কোন ইনিংসেই তাঁকে ব্যাটিংয়ে নামতে হয়নি। ৭ উইকেটে জয় পেলে সফরকারীরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে সমতা আনয়ণে সমর্থ হয়।
একই সফরের ১৬ আগস্ট, ১৯৩০ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ০/৫৪ ও ৭/৯২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, দলের একমাত্র ইনিংসে ব্যাট হাতে নিয়ে ৭ রান সংগ্রহ করেছিলেন। ইনিংস ও ৩৯ রানে স্বাগতিকরা পরাজিত হলে ২-১ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে অংশগ্রহণ ছিল।
এ সিরিজের সবগুলো টেস্টে অংশগ্রহণের সুযোগ পান ও ১৩ উইকেট দখল করেন। সব মিলিয়ে ঐ সফরে ৯৬ উইকেট নিয়ে ক্ল্যারি গ্রিমেটের পর অস্ট্রেলিয়ার দ্বিতীয় সফলতম বোলারে পরিণত হন।
প্রথম-শ্রেণীর ক্রিকেটে কুইন্সল্যান্ডের তুলনায় অস্ট্রেলিয়ার পক্ষে বোলিং করে অধিক উইকেট পান। অধিকাংশ উইকেটই বিদেশ সফরে পান। সব মিলিয়ে ২৪ গড়ে ২৭৯ উইকেট দখল করেন। ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর পেশাগত জীবনে চলে যান।
ক্রিকেটের বাইরে তিনি দন্তবিশারদ ছিলেন। ২৫ আগস্ট, ১৯৭৬ তারিখে কুইন্সল্যান্ডের স্প্রিং হিল এলাকায় ৭৭ বছর ২৯ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
