২৮ নভেম্বর, ১৯০৮ তারিখে ব্রিটিশ গায়ানার জর্জটাউনে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। বামহাতে ব্যাটিং কর্মে মনোনিবেশ ঘটিয়েছিলেন। ১৯৩০-এর দশকে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।

জর্জটাউনের প্রথম স্বাস্থ্য চিকিৎসক কর্মকর্তা পিতার দ্বিতীয় সন্তান ছিলেন। ইনিংস উদ্বোধনে নামতেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে ব্রিটিশ গায়ানার প্রতিনিধিত্ব করেছেন। ১৯২৮-২৯ মৌসুম থেকে ১৯৪৬-৪৭ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন।

১৯৩৫ সালে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে একটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছিলেন। ১৯৩৪-৩৫ মৌসুমে নিজ দেশে আর. ই. এস. ওয়াটের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ১৪ ফেব্রুয়ারি, ১৯৩৫ তারিখে জর্জটাউনে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। জেমস নেবলেটের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ঐ টেস্টে ৫২ ও ০ রান সংগ্রহ করেছিলেন। তন্মধ্যে, প্রথম ইনিংসে রান-আউটে বিদেয় নিয়েছিলেন। এছাড়াও, দ্বিতীয় ইনিংসে বব ওয়াটের বলে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান। তবে, ঐ সময়ে প্রবর্তিত দল নির্বাচক নীতির আলোকে আর খেলার সুযোগ পাননি। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে চার-টেস্ট নিয়ে গড়া সিরিজটি ১-১ ব্যবধানে সমতা বিরাজ করে। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে অংশগ্রহণ ছিল।

ক্রিকেটের বাইরে বেশ দক্ষতার স্বাক্ষর রাখেন। গায়ানীয় ব্যবসা জগতে শীর্ষস্থানীয় ব্যক্তিত্বে পরিণত হন। কনিষ্ঠ কেরাণী থেকে বৃহদাকার বুকার্স প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন। ক্রিকেট প্রশাসনেও এর ব্যতিক্রম ছিল না। ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর প্রশাসনের দিকে ধাবিত হন। দীর্ঘদিন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে অন্যতম শীর্ষস্থানীয় প্রশাসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। প্রশাসনে দক্ষতা ও স্পষ্টভাষীতার কারণে ওয়েস্ট ইন্ডিজ ও গায়ানা ক্রিকেট বোর্ডে স্মরণীয় হয়ে আছেন। ১৯৪৯ থেকে ১৯৭২ সালের শুরুতে অবসর গ্রহণের পূর্ব-পর্যন্ত গায়ানা প্রতিনিধি হিসেবে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডে যুক্ত ছিলেন। ১৯৬০-এর দশকের শুরুতে সংক্ষিপ্ত সময়ের জন্যে বোর্ডের সম্পাদকের দায়িত্ব পালন করেন। মৃত্যু পূর্ব পর্যন্ত গায়ানা সিএ’র সভাপতি ছিলেন। দৃশ্যতঃ মর্যাদাপূর্ণ জর্জটাউন সিসি ও বোর্দার টেস্ট গ্রাউন্ডের দায়িত্বে ছিলেন।

১৮ অক্টোবর, ১৯৭২ তারিখে গায়ানার জর্জটাউনে অনেকটা আকস্মিকভাবে ৬৩ বছর ৩২৫ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।

সম্পৃক্ত পোস্ট