১৩ জুলাই, ১৯৪১ তারিখে নিউ সাউথ ওয়েলসের ওয়ারাটা এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখতেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন। অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
দৃশ্যতঃ অসীম দম নিয়ে খেলায় অংশ নিতেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে নিউ সাউথ ওয়েলসের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৬৩-৬৪ মৌসুম থেকে ১৯৬৮-৬৯ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেন। একটিমাত্র পূর্ণাঙ্গ মৌসুম খেলার পরপরই ১৯৬৪ সালের ইংল্যান্ড সফরের জন্যে মনোনীত হন।
১৯৬৪ সালে অস্ট্রেলিয়ার পক্ষে পাঁচটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছিলেন। সবগুলোই স্বাগতিক ইংল্যান্ড দলের বিপক্ষে খেলেছিলেন। তবে, সাধারণমানের সফলতার সন্ধান পান। ৩৭.২৫ গড়ে ১২ উইকেট কব্জা করেছিলেন।
১৯৬৪ সালে বব সিম্পসনের নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে ইংল্যান্ড সফরে যান। ৪ জুন, ১৯৬৪ তারিখে নটিংহামে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে তাঁর অভিষেক ঘটে। খেলায় তিনি ১/৩৮ ও ২/৫৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাটিং করার সুযোগ পেয়ে ৩ রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজটি ফলাফলবিহীন অবস্থায় অগ্রসর হতে থাকে।
একই সফরের ২ জুলাই, ১৯৬৪ তারিখে লিডসে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ১/৫০ ও ৩/৫২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাটিংয়ে নেমে ২* রান সংগ্রহ করেছিলেন। ৭ উইকেটে জয় পেয়ে সফরকারীরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
এরপর, ২৩ জুলাই, ১৯৬৪ তারিখে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টেস্টে অংশগ্রহণ করেন। খেলায় তিনি ০/৯৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, কোন ইনিংসেই ব্যাটিং করার সুযোগ পাননি। দলীয় অধিনায়ক বব সিম্পসনের ৩১১ রানের বদৌলতে সফরকারীরা ৬৫৬/৮ তুলে ইনিংস ঘোষণা করে। খেলাটি ড্রয়ে পরিণত হলে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।
একই সফরের ১৩ আগস্ট, ১৯৬৪ তারিখে লন্ডনের কেনিংটন ওভালে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশগ্রহণ করেন। খেলায় তিনি ১/৩২ ও ০/৬৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, দলের একমাত্র ইনিংসে ফ্রেড ট্রুম্যানের বলে শূন্য রানে বিদেয় নিয়েছিলেন। খেলাটি ড্রয়ে পরিণত হলে সফরকারীরা ১-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে অংশগ্রহণ ছিল।
১৯৬৪-৬৫ মৌসুমের ঘরোয়া ক্রিকেটে দূর্বল খেললে আন্তর্জাতিক ক্রিকেট থেকে উপেক্ষিত হন। পরবর্তী দুই মৌসুম বেশ ভালো খেললেও নাটকীয়ভাবে তাঁর খেলায় ছন্দহীনতা লক্ষ্য করা যায়। ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে নিজ রাজ্য দলের পক্ষে সর্বশেষ খেলেন। এ পর্যায়ে তাঁর বয়স ছিল মাত্র ২৭ বছর।
