৭ আগস্ট, ১৯৩৭ তারিখে ইয়র্কশায়ারের সেটল এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ ছিলেন। দলে মূলতঃ বোলারের দায়িত্ব পালন করতেন। স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ের পাশাপাশি বামহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ইয়র্কশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৫৭ থেকে ১৯৭৪ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ইয়র্কশায়ারের দর্শকদের প্রিয়পাত্রে পরিণত হয়েছিলেন। ১৯৬০-এর দশকে কাউন্টি ক্রিকেটে ইয়র্কশায়ারের প্রধান্যতায় অনবদ্য ভূমিকা রাখেন। এ পর্যায়ে ফ্রেড ট্রুম্যান, ব্রায়ান ক্লোজ, রে ইলিংওয়ার্থ ও জিওফ্রে বয়কটের ন্যায় তারকা খেলোয়াড়দের সাথে খেলতেন।
১৯৬৮ সালে উপর্যুপরী তৃতীয় চ্যাম্পিয়নশীপের শিরোপা লাভের পর দলে ভাঙ্গনের সৃষ্টি হয়। তবে, তিনি ১৯৭৪ সালে অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত দলে অবস্থান করেছিলেন। মাঠের বাইরে অপর ইয়র্কশায়ারীয় ও ইংল্যান্ডের দলীয় সঙ্গী ফিল শার্পের সাথে গান ও নৃত্যে মেতে থাকতেন। উইলফ্রেড রোডস ও জনি ওয়ারডলের ন্যায় ইয়র্কশায়ারের বামহাতি স্পিনারদের ঐতিহ্য ধরে রাখতে সচেষ্ট হন। দীর্ঘ ও নমনীয় গড়নের অধিকারী ছিলেন। ৪২২টি প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়ে ২১.০০ গড়ে ১১৮৯ উইকেট পান ও সাতটি চ্যাম্পিয়নশীপের শিরোপা বিজয়ের সাথে নিজেকে যুক্ত রাখেন।
১৯৬৪ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ইংল্যান্ডের পক্ষে মাত্র ছয় টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। তন্মধ্যে, পাঁচটিই ভারতের বিপক্ষে খেলেছিলেন, অপরটি নিউজিল্যান্ডের বিপক্ষে ছিল। ১৯৬৩-৬৪ মৌসুমে মাইক স্মিথের নেতৃত্বাধীন এমসিসি দলের সাথে ভারত গমন করেন। ১০ জানুয়ারি, ১৯৬৪ তারিখে মাদ্রাজে অনুষ্ঠিত স্বাগতিক ভারতের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি বল হাতে নিয়ে ১/৬৭ ও ১/২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাট হাতে নিয়ে ৪২ রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
১৯৭০-৭১ মৌসুমে রে ইলিংওয়ার্থের নেতৃত্বাধীন এমসিসি দলের সাথে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড গমন করেন। নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টেস্ট খেলেন। ঐ মৌসুমে রে ইলিংওয়ার্থের নেতৃত্বাধীন এমসিসি দলের সদস্যরূপে নিউজিল্যান্ড সফর করেন। ২৫ ফেব্রুয়ারি, ১৯৭১ তারিখে ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। বল হাতে নিয়ে ১/১২ ও ১/৫৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, খেলায় তিনি একবার ব্যাট হাতে নিয়ে ৫ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, স্বাগতিকরা ৮ উইকেটে পরাজিত হলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়। এছাড়াও, দুইবার ইংল্যান্ডের সদস্যরূপে বহিঃবিশ্ব একাদশের বিপক্ষে খেলেছিলেন। তবে, পরবর্তীতে ঐ খেলাগুলোকে আইসিসি টেস্ট মর্যাদা প্রত্যাহার করে নেয়।
১৯৭৪ সালে ইয়র্কশায়ার থেকে অবসর গ্রহণ করেন। ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর কোচিং জগতের দিকে ধাবিত হন। এরপর, ১৯৭৪ সাল থেকে লর্ডসভিত্তিক এমসিসি’র প্রধান কোচের দায়িত্ব পালন করেন। ১৯৯১ সাল পর্যন্ত এ দায়িত্বে ছিলেন। ইয়র্কশায়ারে ফিরে ক্রিকেটের সাথে সম্পর্ক বজায় রাখেন। অ্যাম্পলফোর্থ কলেজের কোচ হিসেবে মনোনীত হন। ২০০৮ সালে ইয়র্কশায়ার প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন।
২১ জুলাই, ২০১২ তারিখে ইয়র্ক হাসপাতালে ৭৪ বছর ৩৪৯ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
