২৮ নভেম্বর, ১৮৬৬ তারিখে ওয়ারউইকশায়ারের হলোওয়ে হেড এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষণ কর্মে মনোনিবেশ ঘটাতেন। এছাড়াও, ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিং করতে পারতেন। ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন।
জনৈক কণ্ঠশিল্পীর সন্তান ছিলেন। তবে, ক্রিকেটের মাঝেই তাঁর প্রতিভা নিহিত ছিল। ১৮৮৮ সালে ওয়ারউইকশায়ারের পক্ষে প্রথম খেলেন। ক্যাডবারির পক্ষে খেলাকালীন তাঁকে চিহ্নিত করা হয়েছিল। দ্রুত নিজেকে প্রতিষ্ঠিত করতে সচেষ্ট হন। পরবর্তী ছয় বছরের মধ্যে দলটিকে প্রথম-শ্রেণীর মর্যাদা লাভে বিরাট সহায়তার হাত প্রশস্ত করেন।
১৮৯১ থেকে ১৯১১ সাল পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ওয়ারউইকশায়ার দলের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, লন্ডন কাউন্টির পক্ষে খেলেছেন তিনি। ওয়ারউইকশায়ারের অন্যতম সেরা ক্রিকেটারের মর্যাদায় আসীন হন। শুরুরদিকের দিনগুলোয় ওয়ারউইকশায়ারের অন্যতম চালিকাশক্তিতে নিজেকে পরিণত করেছিলেন। প্রথমবারের মতো দলের কাউন্টি চ্যাম্পিয়নশীপের শিরোপা বিজয়ে ভূমিকা রেখেছিলেন। প্রকৃত অর্থেই তিনি প্রথম ‘গ্রেট বিয়ার’ হিসেবে বিবেচিত হয়েছিলেন।
১৮৯৬ থেকে ১৯০৯ সময়কালে সব মিলিয়ে ইংল্যান্ডের পক্ষে ৩৫ টেস্টে অংশ নিয়েছেন। ‘অ্যাশেজের বাহক’ হিসেবে পরিচিতি লাভ করেন। অংশগ্রহণকৃত টেস্টগুলোর ৩১টিই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন। ১৮৯৬ সালে নিজ দেশে ডব্লিউ.জি. গ্রেসের নেতৃত্বাধীন ইংরেজ দলের সদস্যরূপে হ্যারি ট্রটের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। এরপর থেকে পরবর্তী ১৩ বছর ঐ যুগের বিখ্যাত ক্রিকেটার – গ্রেস, রঞ্জিতসিংজী, রোডস, ফ্রাই ও জেসপের সাথে সাজঘরে অবস্থান করতেন। ২২ জুন, ১৮৯৬ তারিখে লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁর টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে অভিষেক ঘটা চার্লস ইডি’র বলে শূন্য রানে বিদেয় নিয়েছিলেন। এছাড়াও, উইকেটের পিছনে অবস্থান করে চারটি ক্যাচ গ্লাভসবন্দী করেছিলেন। স্বাগতিকরা ৬ উইকেটে জয়লাভ করলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
এরপর, ১৬ জুলাই, ১৮৯৬ তারিখে ম্যানচেস্টারে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। উইকেট-রক্ষকের দায়িত্বে থাকলেও ঘটনাবহুল ঐ টেস্টে দলের প্রয়োজনে জুটি ভাঙতে তাঁকে লেগ-ব্রেক বোলিং করতে। এ পর্যায়ে জ্যাক ব্রাউন উইকেট-রক্ষণে নিয়োজিত ছিলেন। খেলায় তিনি বল হাতে নিয়ে প্রতিপক্ষীয় অধিনায়ক হ্যারি ট্রটকে জ্যাক ব্রাউনের মুঠোয় দিয়ে উইকেট পান। এছাড়াও, ৬৫* ও ১৯ রান সংগ্রহ করেছিলেন। পাশাপাশি, পাঁচটি ক্যাচ গ্লাভসবন্দীকরণে অগ্রসর হন। তবে, সফরকারীরা ৩ উইকেটে জয় পেলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
১৮৯৯ সালে নিজ দেশে জো ডার্লিংয়ের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ১৫ জুন, ১৮৯৯ তারিখে লর্ডসে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়া দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি ব্যাটিংয়ে নেমে ১৯* ও ১২ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, উইকেটের পিছনে অবস্থান করে চারটি ক্যাচ গ্লাভসবন্দীকরণে অগ্রসর হন। খেলায় সফরকারীরা ১০ উইকেটে জয়লাভ করলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
একই সফরের ১৭ জুলাই, ১৮৯৯ তারিখে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ৫৮ রান সংগ্রহ করেন। এছাড়াও, উইকেটের পিছনে অবস্থান করে তিনটি ক্যাচ গ্লাভসবন্দীকরণে অগ্রসর হন। খেলাটি ড্রয়ে পরিণত হলেও সফরকারীরা ১-০ ব্যবধান এগিয়ে যায়।
১৯০১-০২ মৌসুমে আর্চি ম্যাকলারিনের নেতৃত্বাধীন এমসিসি দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া গমন করেন। ২৮ ফেব্রুয়ারি, ১৯০২ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৪১ ও ৯ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, উইকেটের পিছনে অবস্থান করে দুইটি ক্যাচ গ্লাভসবন্দী করেন। সফরকারীরা ৩২৩ রানে পরাজিত হলে ৪-১ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
১৯০২ সালে নিজ দেশে জো ডার্লিংয়ের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। নিজস্ব ত্রয়োদশ ও এজবাস্টন মাঠের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে অংশ নিয়েছিলেন।
একই সফরের ১১ আগস্ট, ১৯০২ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ০ ও ১৬ রান সংগ্রহ করে উভয় ইনিংসে হিউ ট্রাম্বলের শিকারে পরিণত হয়েছিলেন। পাশাপাশি, উইকেটের পিছনে অবস্থান করে তিনটি ক্যাচ গ্লাভসবন্দী করেছিলেন। স্বাগতিকরা ১ উইকেটে জয় পেলেও ২-১ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
১৯০৫ সালে নিজ দেশে জো ডার্লিংয়ের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ৩ জুলাই, ১৯০৫ তারিখে লিডসের হেডিংলিতে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ১১ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, উইকেটের পিছনে অবস্থান করে একটি স্ট্যাম্পিং ও দুইটি ক্যাচ গ্লাভসবন্দী করেছিলেন। খেলাটি ড্রয়ে পরিণত হলে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।
এরপর, ২৪ জুলাই, ১৯০৫ তারিখে ম্যানচেস্টারে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। দলের একমাত্র ইনিংসে ২৮ রান সংগ্রহ করেছিলেন। ঐ টেস্টে স্বাগতিকরা ইনিংস ও ৮০ রানে জয় পেলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায়।
১৯০৭ সালে নিজ দেশে পার্সি শারওয়েলের নেতৃত্বাধীন স্প্রিংবকের মুখোমুখি হন। ১৯ আগস্ট, ১৯০৭ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ৪২* ও ৯ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, উইকেটের পিছনে অবস্থান করে একটি স্ট্যাম্পিং ও সমসংখ্যক ক্যাচ গ্লাভসবন্দী করেছিলেন। খেলাটি ড্রয়ে পরিণত হলে স্বাগতিকরা ১-০ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়।
১৯০৯ সালে নিজ দেশে মন্টি নোবেলের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ১ জুলাই, ১৯০৯ তারিখে লিডসে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৪* ও ২ রান সংগ্রহ করেন। এছাড়াও, উইকেটের পিছনে অবস্থান করে চারটি গ্লাভসবন্দীকরণে অগ্রসর হন। ১২৬ রানে পরাজয়বরণ করলে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে।
৯ আগস্ট, ১৯০৯ তারিখে ওভালে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্ট খেলেন। এ টেস্টে ব্যাট হাতে সুবিধে করতে পারেননি। প্রথম ইনিংসে ২ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পাননি। এছাড়াও, খেলায় তিনি একটি স্ট্যাম্পিংয়ের সাথে নিজেকে জড়ান। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে সফরকারীরা ২-১ ব্যবধানে সিরিজ জয় করে নেয়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
সব মিলিয়ে টেস্টে ৯০৩ রান, ৭০ ক্যাচ ও ২২ স্ট্যাম্পিং এবং এক উইকেট লাভ করেছিলেন। ১৯১১ সাল পর্যন্ত ওয়ারউইকশায়ারের পক্ষে খেলেন। তবে, ঐ মৌসুমের মাঝামাঝি সময়ে খেলার জগৎ থেকে দূরে সড়ে যান। এ পর্যায়ে প্রথম-শ্রেণীর ক্রিকেট থেকে ১৫৫৯৭ রান, ৭১৪ ক্যাচ ও ১৯৭টি স্ট্যাম্পিংয়ের সাথে নিজেকে জড়ান।
১৭ নভেম্বর, ১৯২৯ তারিখে ব্রিস্টলের স্যান্ডি পার্ক এলাকায় ৬২ বছর ৩৫৪ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
