২৯ অক্টোবর, ১৯৩৫ তারিখে গ্লুচেস্টারশায়ারের ব্রিস্টলের হরফিল্ড এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে অফ-ব্রেক বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে কার্যকর ব্যাটিং করতেন। ১৯৬০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
স্বল্প দূরত্ব নিয়ে ধ্রুপদী ভঙ্গীমায় বোলিং কর্মে অগ্রসর হতেন। ডানহাতি ব্যাটসম্যানের বিপক্ষে মাঝে-মধ্যে সফলতার সন্ধান পেতেন। কিন্তু, তাঁর বোলিং থেকে বেশ রান খরচ হয়ে পড়তো। ১৯৫৩ থেকে ১৯৭২ সময়কালে প্রথম-শ্রেণীর ক্রিকেট জীবন অতিবাহিত করেছেন।
ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে গ্লুচেস্টারশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। ওয়ালি হ্যামন্ডের অফ-সাইডে দৃষ্টিনন্দন ড্রাইভ ও টম গডার্ডের অফ-স্পিন বোলিং দেখে বড় হন। ১৯৫২ সালে টম গডার্ডের খেলোয়াড়ী জীবন শেষ করার পরের মৌসুমে তাঁর খেলোয়াড়ী জীবন শুরু হয়। গ্লুচেস্টারশায়ারের পক্ষে ৩৪৬টি প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়ে ৭৫০৬ রান সংগ্রহ করেন। ব্যক্তিগত সর্বোচ্চ ১২১ রানের অপরাজিত ইনিংস খেলেন। এছাড়াও, ২২.১৩ গড়ে ৮৮২ উইকেট দখল করেন। প্রথম মৌসুম থেকে নিয়মিতভাবে খেলার পর ১৯৫৯ সালে ১৫.৭৩ গড়ে ৮৪ উইকেট দখল করেন। ব্রিস্টলে ২০ মৌসুম অতিবাহিত করেন ও অধিনায়ক টনি ব্রাউনের সাথে চমৎকার দারুণ বোঝাপড়া বজায় রাখতেন।
১৯৬০ থেকে ১৯৬৬ সময়কালে ইংল্যান্ডের পক্ষে সর্বমোট ৩৯ টেস্টে অংশ নিয়েছিলেন। পাঁচ বছর টেস্ট দলের নিয়মিত সদস্য ছিলেন। দৃশ্যতঃ সঠিক সময়ে তিনি তাঁর স্বর্ণালী সময়ে ইংল্যান্ড দলে যুক্ত হন। একবার জিম লেকার পর্দার অন্তরালে চলে গেলে সতীর্থ অফ-স্পিনারদ্বয় ও শ্রেয়তর ব্যাটিংশৈলীর অধিকারী – ফ্রেড টিটমাস ও রে ইলিংওয়ার্থের সাথে যুক্ত হন। তবে, কোন কারণ এ তিনজনের মান দূর্বল হয়ে পড়লে জন মর্টিমোরকে অফ-স্পিনারের দায়িত্ব পালন করতে হতো। বলে বৈচিত্র্যতা ও নিখুঁততার কারণে দেশে ও বিদেশে নিয়মিত খেলার জন্যে তাঁকে মনোনীত করা হয়েছিল।
তাঁর প্রবল প্রতিদ্বন্দ্বী ও গ্লুচেস্টারশায়ারের দলীয় সঙ্গী জন মর্টিমোর দ্বৈত ভূমিকায় অবতীর্ণ হলে ১৯৫৯-৬০ মৌসুমে পিটার মে’র নেতৃত্বাধীন এমসিসি দলের সদস্যরূপে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ গমনের সুযোগ পান। ৬ জানুয়ারি, ১৯৬০ তারিখে ব্রিজটাউনে অনুষ্ঠিত স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। কার্যকর উইকেট পান ও নিচেরসারিতে ব্যাটিংয়েও বেশ সফলতার স্বাক্ষর রাখেন। খেলায় তিনি ০/৮২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাটিংয়ে নেমে ১০ রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
১৯৬০ সালে নিজ দেশে প্রথমবারের মতো টেস্ট খেলেন। এ বছর জ্যাকি ম্যাকগ্লিউ’র নেতৃত্বাধীন স্প্রিংবকের মুখোমুখি হন। ২১ জুলাই, ১৯৬০ তারিখে ম্যানচেস্টারে অনুষ্ঠিত সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সাফল্যের ছাঁপ রাখেন। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে এস ও’লিনকে বিদেয় করে ব্যক্তিগত সেরা বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তাঁর পূর্বেকার সেরা ছিল ৩/৫৭। খেলায় তিনি ৪/৫৮ ও ০/৫ লাভ করেন। এছাড়াও, ০ ও ১৪* রান সংগ্রহ করেছিলেন।খেলাটি ড্রয়ের দিকে গড়ালে সফরকারীরা ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।
১৯৬১ সালে নিজ দেশে রিচি বেনো’র নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ২৭ জুলাই, ১৯৬১ তারিখে ম্যানচেস্টারে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৪২ ও ১০ রান সংগ্রহ করেন। এছাড়াও, বল হাতে নিয়ে ৪/৫৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ঐ খেলায় স্বাগতিকরা ৫৪ রানে পরাজয়বরণ করলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজটি ১-১ ব্যবধানে সমতায় চলে আসে।
সমগ্র খেলোয়াড়ী জীবনে তিনি সকল দেশের বিপক্ষে টেস্টে অংশ নিয়েছেন। দলীয় অধিনায়ক তাঁকে বোলিং করা থেকে বিরত রাখার পূর্ব পর্যন্ত সারাদিন বল করতে পারতেন। ১৯৬১-৬২ মৌসুমে টেড ডেক্সটারের নেতৃত্বাধীন এমসিসি দলের সাথে ভারত ও পাকিস্তান গমন করেন। ঐ সিরিজগুলোয় তিনিই কেবল ৪৮২ ওভার বোলিং করেছেন।
১ ডিসেম্বর, ১৯৬১ তারিখে কানপুরে অনুষ্ঠিত স্বাগতিক ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ১২ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ১/৮৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, খেলাটি ড্রয়ে পরিণত হলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
১৯৬৩ সালে লর্ডসে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলে নিজেকে সর্বাধিক স্মরণীয় করে রাখেন। শেষ ওভারে ওয়েস হলের বল মোকাবেলা করে টেস্টকে ড্রয়ের দিকে নিয়ে যান। উইকেটের অপর প্রান্তে কলিন কাউড্রে প্লাস্টার নিয়ে ভাঙ্গা হাতে শেষ ব্যক্তি হিসেবে খেলেছিলেন।
১৯৬৫-৬৬ মৌসুমে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট খেলেন। ঐ মৌসুমে মাইক স্মিথের নেতৃত্বাধীন এমসিসি দলের সদস্যরূপে নিউজিল্যান্ড সফরে যান। ২৫ ফেব্রুয়ারি, ১৯৬৬ তারিখে ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সফলতার সন্ধান পান। প্রথম ইনিংসে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ ৭৯ রান অতিক্রম করেন। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ৮৮ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, ০/৮০ ও ১/৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ে পরিণত হলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
একই সফরের ১১ মার্চ, ১৯৬৬ তারিখে অকল্যান্ডে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। বল হাতে নিয়ে ৫/১২৩ ও ১/৩৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাট হাতে ৭* রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে সিরিজটি ফলাফলবিহীন অবস্থায় শেষ হয়।
১৯৬৫-৬৬ মৌসুমে অ্যাশেজ সিরিজে অংশ নিতে অস্ট্রেলিয়া গমন করেন। সিডনিতে সিরিজের তৃতীয় টেস্টে ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন। শেষ দুই উইকেটে ৯৩ রান যুক্ত করেন। এছাড়াও, ৪/৪৭ বোলিং করেন। ঐ খেলায় ইংল্যান্ড ইনিংস ও ৯৩ রানে জয় পায়।
১৯৬৬ সালে নিজ দেশে গ্যারি সোবার্সের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের মুখোমুখি হন। ২ জুন, ১৯৬৬ তারিখে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ২/১০৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ৩৭ ও ১ রান সংগ্রহ করে উভয় ইনিংসেই ল্যান্স গিবসের শিকারে পরিণত হয়েছিলেন। সফরকারীরা ইনিংস ও ৪০ রানে জয় পেলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
২৫-এর অধিক গড়ে রান তুলেছেন। ব্যক্তিগত সর্বোচ্চ করেছেন ৮৮ রান। ১২২ উইকেট দখল করেছেন। ব্যক্তিগত সেরা ৫/৩০ লাভ করেন।
আর্থিক সুবিধা গ্রহণের খেলা শেষে অবসর নেন। ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর প্রশাসনের দিকে ঝুঁকে পড়েন। ক্লাবের পরিচালনা পরিষদের সদস্য হন। ২০১১ সালে গ্লুচেস্টারশায়ারের সভাপতি হিসেবে নির্বাচিত হন। নিয়মিতভাবে নেভিল রোডের মাঠে অতিথি হিসেবে গমন করতেন ও পানশালার ব্যবসা পরিচালনা করতেন। ২৫ মে, ২০১৪ তারিখে ৭৮ বছর ২০৮ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
