৩ সেপ্টেম্বর, ১৮৪১ তারিখে ইয়র্কশায়ারের হালিফ্যাক্স এলাকায় জন্মগ্রহণকারী পেশাদার ক্রিকেটার ও আম্পায়ার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। বামহাতে ফাস্ট বোলিং করতেন। এছাড়াও, বামহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ইয়র্কশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। ১৮৬৬ থেকে ১৮৮৮ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ২৫ বছর বয়সে প্রথম খেলতে নেমে খুব দ্রুততার সাথে উত্থান ঘটান নিজেকে। এ ধরনের বোলিংয়ের কারণে ইংল্যান্ডের অন্যতম বিপজ্জ্বনক বোলার হিসেবে চিত্রিত হন। প্রায় রাউন্ড-আর্ম ভঙ্গীমার অনুরূপ বেশ দ্রুত বোলিংয়ের পাশাপাশি লেগের দিকে বল ফেলে অফ-স্ট্যাম্পের দিকে নিয়ে যেতে সক্ষম ছিলেন। এ জাতীয় বলকে তিনি ‘সসটেনুটার’ নামে আখ্যায়িত করেছেন। ১৮৬৭ সালে নিজস্ব দ্বিতীয় মৌসুমে ওভালে টম লকইয়ারের আর্থিক সুবিধা গ্রহণের খেলায় অংশ নেন। ১৮৬৭ থেকে ১৮৭১ সময়কালে জর্জ ফ্রিম্যানের সাথে বোলিং জুটি গড়ে বেশ সাড়া জাগিয়েছিলেন।
১৮৭১ সালের পর জর্জ ফ্রিম্যান ব্যবসায়ে মনোনিবেশ ঘটানো প্রথম-শ্রেণীর ক্রিকেট থেকে দূরে সড়ে গেলে অ্যালেন হিলের চমৎকার জুটি দাঁড় করাতে সক্ষম হন। এর পরের বছরগুলোয় জর্জ ইউলিট, বিলি বেটস, টেড পিট ও ববি পিলের সাথে জুটি গড়ে ইয়র্কশায়ারের বোলিং আক্রমণ পরিচালনায় অগ্রসর হন। তবে, বয়সের কারণে পেস হারালে তাঁর কার্যকারিতা কমে যায় ও নিজেকে পরিবর্তন করে স্লো-মিডিয়াম বোলিং কৌশল অবলম্বন করেন। ১৮৭৮ থেকে ১৮৮২ সময়কালে ইয়র্কশায়ারের অধিনায়কের দায়িত্ব পালন করেন। ১৮৮৮ সাল পর্যন্ত দলটির প্রথম একাদশে যুক্ত ছিলেন। ১৯৬০ সালে ভিক উইলসনের মনোনয়নের পূর্ব পর্যন্ত তিনিই ইয়র্কশায়ারের সর্বশেষ পেশাদার অধিনায়কের দায়িত্বে ছিলেন।
১৮৭৭ থেকে ১৮৮২ সময়কালে ইংল্যান্ডের পক্ষে সাতটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৮৭৬-৭৭ মৌসুমে জেমস লিলিহোয়াইট জুনিয়রের নেতৃত্বাধীন দলের সাথে অস্ট্রেলিয়া গমন করেন। এ পর্যায়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্রিকেটের ইতিহাসের প্রথম টেস্টে অংশগ্রহণের গৌরব অর্জন করেন। ১৫ মার্চ, ১৮৭৭ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে অন্য সকলের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ৮ ও ৯ রান সংগ্রহসহ তিনটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, ০/১৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ৪৫ রানে জয় পেলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
১৮৭৮-৭৯ মৌসুমে লর্ড হ্যারিসের নেতৃত্বাধীন শৌখিন দলের সাথে অস্ট্রেলিয়া সফর করেন। ২ জানুয়ারি, ১৮৭৯ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৭/৬৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাট হাতে নিয়ে ০ ও ২৪* রান সংগ্রহ করেছিলেন। ঘটনাবহুল এ টেস্টের প্রথম ইনিংসে ফ্রেড স্পফোর্থের ইতিহাসের প্রথম হ্যাট্রিকের সাথে নিজেকে যুক্ত করেন। ঐ খেলায় ইংল্যান্ড দল ১০ উইকেটে পরাজিত হয়।
১৮৮১-৮২ মৌসুমে আলফ্রেড শ’য়ের নেতৃত্বাধীন দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া গমন করেন। ১০ মার্চ, ১৮৮২ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ২৭ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, ০/২২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে সফরকারীরা ২-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। উল্লেখ্য, ১৯৪৬-৪৭ মৌসুম পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে এটিই সর্বশেষ ড্র টেস্ট ছিল। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর আম্পায়ারের ভূমিকায় অবতীর্ণ হন। একটি প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলা পরিচালনা করেছিলেন। ৩০ জুন, ১৯০৪ তারিখে লিচেস্টারে ৬২ বছর ৩০১ দিন বয়সে আকস্মিকভাবে তাঁর দেহাবসান ঘটে। ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। আর্থার এমেট নামীয় সন্তান ১৯০২ সালে লিচেস্টারশায়ারের পক্ষে তিনটি খেলায় অংশ নিয়েছিল।
