চার্লি বার্নেট
৩ জুলাই, ১৯১০ তারিখে গ্লুচেস্টারশায়ারের ফেয়ারভিউ এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিং কর্মে অগ্রসর হতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন। সর্বসমক্ষে ‘চার্লি’ কিংবা ‘গাভনর’ নামে সম্বোধিত হলেও তিনি সর্বদাই নিজেকে ‘চার্লস’ নামে পরিচিতি ঘটাতে সচেষ্ট থাকতেন। ১৯৩০-এর দশকে সেরা ব্যাটসম্যানদের যুগে সেরাদের কাতারে অবস্থান
