ফ্রিডেল ডি ওয়েট
২৬ জুন, ১৯৮০ তারিখে নাটালের ডারবানে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। গ্রেন্সওয়াগ হাই স্কুলে অধ্যয়ন শেষে প্রিটোরিয়াভিত্তিক তসোয়ান টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেন। ২০০১-০২ মৌসুম থেকে ২০১৩-১৪ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান
