কেভিন আরনট
৮ মার্চ, ১৯৬১ তারিখে সলসবারিতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যানের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, কভার অঞ্চলে অসাধারণ ফিল্ডারের ভূমিকায় অবতীর্ণ হতেন। জিম্বাবুয়ের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন। প্রিন্স এডওয়ার্ড স্কুলে অধ্যয়ন করেন। সেখানে গ্রায়েম হিক তার সহপাঠী ছিলেন। জ্যেষ্ঠদের ক্রিকেটে ওল্ড হারারিয়ান্সের পক্ষে অধিকাংশ খেলায় অংশ নিতেন। এরপর, কেপটাউন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেন।
