১৯ জানুয়ারি, ১৮৬৮ তারিখে ভিক্টোরিয়ার স্যান্ডরিজ এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। বামহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিংয়ে সবিশেষ পারদর্শীতা প্রদর্শন করেছেন। ১৮৯০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
১৮৮৯-৯০ মৌসুম থেকে ১৮৯৯-১৯০০ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ভিক্টোরিয়ার প্রতিনিধিত্ব করেছেন।
১৮৯২ থেকে ১৮৯৩ সাল পর্যন্ত সময়কালে অস্ট্রেলিয়ার পক্ষে ছয়টিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ লাভ করেছিলেন। ১৮৯১-৯২ মৌসুমে নিজ দেশে ডব্লিউ. জি. গ্রেসের নেতৃত্বাধীন লর্ড শেফিল্ড একাদশের মুখোমুখি হন। ১ জানুয়ারি, ১৮৯২ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ড দলের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। সিডনি ক্যালাওয়ে ও হ্যারি ডোনানের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ১৪ ও ৩১ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ৫/৫৩ ও ১/৩৯ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ৫৪ রানে জয়লাভ করলে স্বাগতিকরা তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
একই সফরের ২৪ মার্চ, ১৮৯২ তারিখে অ্যাডিলেডে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ২০ ও ৩০ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ২/৭৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। সফরকারীরা ইনিংস ও ২৩০ রানে জয় পেলেও ২-১ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
১৮৯৩ সালে জ্যাক ব্ল্যাকহামের নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। এটিই ইংল্যান্ডে তাঁর প্রথম ও একমাত্র সফর ছিল। নিজেকে চমৎকার অল-রাউন্ড ক্রিকেটার হিসেবে দেশে প্রমাণ করেছিলেন। কিন্তু বাস্তবে তা হয়নি। এ সফরে ১৭ গড়ে ৬৩৮ রান ও ২৪ ঊর্ধ্ব গড়ে সাতচল্লিশ উইকেট দখল করেন। এ ধরনের ফলাফলে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্বমূলক খেলায় খুব সহজেই দলে স্থান লাভের যোগ্যতা রাখেন। এছাড়াও, এমসিসির বিপক্ষে অস্ট্রেলীয়রা ১৬৭ রানের জয়ের লক্ষ্যমাত্রা অর্জনে অগ্রসর হলে তিনি অন্য যে-কারও তুলনায় ভালো বোলিং করেন। ঊনিশ ওভার বোলিং করে ৫/২৯ পেয়েছিলেন।
২৪ আগস্ট, ১৮৯৩ তারিখে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ২ ও ৬ রান করে সংগ্রহ করেন। এছাড়াও, বল হাতে নিয়ে ১/২১ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ের দিকে গড়ালেও স্বাগতিকরা ১-০ ব্যবধানে সিরিজ জয় করে নেয়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
১৪ জুন, ১৯০৭ তারিখে ভিক্টোরিয়ার মিডল পার্ক এলাকায় মাত্র ৩৯ বছর ১৪৬ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে। তাঁর ভ্রাতা চার্লি ম্যাকলিওড অস্ট্রেলিয়ার পক্ষে খেলেছেন।
