১৭ জুন, ১৯০৬ তারিখে নিউ সাউথ ওয়েলসের সামার হিল এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ ছিলেন। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে সবিশেষ দক্ষতার স্বাক্ষর রাখেন। অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
বেশ কয়েক মৌসুম সেন্ট জর্জের পক্ষে গ্রেড ক্রিকেট খেলেন। ১৯২৭-২৮ মৌসুমের গ্রীষ্মে তাঁর খেলার বেশ উত্তরণ ঘটে। কাম্বারল্যান্ডের বিপক্ষে শতক হাঁকান। চমৎকার ক্রীড়াশৈলী প্রদর্শনের কারণে ১৯২৮-২৯ মৌসুমের শুরুতে নিউ সাউথ ওয়েলস কোল্টসের পক্ষে খেলার জন্যে মনোনীত হন। কুইন্সল্যান্ড কোল্টসের বিপক্ষে ১০৭ রান তুলেন।
১৯২৮-২৯ মৌসুম থেকে ১৯৩৪ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে নিউ সাউথ ওয়েলসের প্রতিনিধিত্ব করেছেন। প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নেয়ার প্রথম মৌসুমেই অস্ট্রেলিয়ার পক্ষে খেলার সুযোগ পান। ঐ মৌসুমে ৩৮.৩৬ গড়ে ৪২২ রান ও ২৭.০৮ গড়ে ২৫ উইকেট দখল করেছিলেন। পরবর্তী গ্রীষ্মেও ঘরোয়া ক্রিকেটের এ ধারা অব্যাহত রেখেছিলেন। ক্রমাগত দূর্দান্ত ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের কারণে তাঁকে অস্ট্রেলিয়া দলে ঠাঁই দেয়া হয়।
১৯২৯ থেকে ১৯৩১ সাল পর্যন্ত সময়কালে অস্ট্রেলিয়ার পক্ষে সর্বমোট ১০ টেস্টে অংশ নিয়েছিলেন। ১৯২৮-২৯ মৌসুমে নিজ দেশে পার্সি চ্যাপম্যানের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ৮ মার্চ, ১৯২৯ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্ট খেলেন। পার্সি হর্নিব্রুক ও টিম ওয়ালের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। শুরুটা তাঁর দূর্দান্ত হয়েছিল। ওয়ালি হ্যামন্ড, জর্জ ডাকওয়ার্থ, মরিস লেল্যান্ড, জ্যাক হবস ও মরিস টেটের ক্যাচ তালুবন্দী করেছিলেন। দলের সংগ্রহ ২০৩/৪ থাকাকালে মাঠে নামেন। ডন ব্র্যাডম্যানের সাথে ১৮৩ রানের রেকর্ডসংখ্যক জুটি গড়েন। তিনি ৬৫ রান সংগ্রহ করেছিলেন। দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাটিং করার প্রয়োজন পড়েনি। এছাড়াও, বল হাতে নিয়ে ১/৮৪ ও ১/২০ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ঐ খেলায় তাঁর দল পাঁচ উইকেটে জয়লাভ করলেও ৪-১ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
১৯৩০ সালের অ্যাশেজ সিরিজ খেলতে ইংল্যান্ড গমন করেন। ধারনা করা হয়েছিল যে, ইংরেজ পিচে হয়তোবা তাঁর বোলিং কার্যকর হবে।
১৯৩০-৩১ মৌসুমে নিজ দেশে জ্যাকি গ্রান্টের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের মুখোমুখি হন। ১২ ডিসেম্বর, ১৯৩০ তারিখে অ্যাডিলেডে অনুষ্ঠিত সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ৪১* রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/৩৬ ও ০/৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ১০ উইকেটে জয়লাভ করলে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
একই সফরের ১৩ ফেব্রুয়ারি, ১৯৩১ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টেস্ট খেলেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ১৬ রান সংগ্রহসহ তিনটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/১৪ ও ৪/৩১ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। সফরকারীরা ইনিংস ও ১২২ রানে পরাজিত হলে ৪-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে পড়ে।
এরপর, ২৭ ফেব্রুয়ারি, ১৯৩১ তারিখে সিডনিতে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি ৫৪ ও ৬০* রান সংগ্রহ করেন। এছাড়াও, ০/৬০ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ৩০ রানে পরাজয়বরণ করলেও ৪-১ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেন। গুরুতর আঘাতের কারণে স্বাস্থ্য ভেঙ্গে পড়ে। যুদ্ধের পর লন্ডন সানডে সংবাদপত্রের কর্মী হিসেবে যোগ দেন। ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর কোচিং জগতের দিকে ধাবিত হন। ১৭ মে, ১৯৫৫ তারিখে লন্ডনের কেনসিংটন এলাকায় মাত্র ৪৮ বছর ৩৩৫ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
