২১ এপ্রিল, ১৯১৯ তারিখে বার্বাডোসের ফন্টাবেল এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। বামহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম কিংবা ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন।
ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে বার্বাডোসের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৩৬-৩৭ মৌসুম থেকে ১৯৫৭-৫৮ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন।
১৯৪৮ থেকে ১৯৫৭ সাল পর্যন্ত সময়কালে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সব মিলিয়ে ২৭ টেস্টে অংশ নিয়েছিলেন। তন্মধ্যে, ২২ টেস্টে অধিনায়কত্ব করেন। ১৯৫০ সালে ইংল্যান্ডের মাটিতে স্বীয় দক্ষতার স্বাক্ষর রাখেন। প্রথম টেস্টে পরাজিত হবার পর পরবর্তী তিন টেস্টে দলকে জয় এনে দেন ও প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে সিরিজ জয়ে অপূর্ব ভূমিকা রাখেন।
১৯৪৭-৪৮ মৌসুমে নিজ দেশে গাবি অ্যালেনের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ২১ জানুয়ারি, ১৯৪৮ তারিখে ব্রিজটাউনে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ক্লাইড ওয়ালকট, বার্কলি গাসকিন, এভারটন উইকস, প্রায়র জোন্স, রবার্ট ক্রিস্টিয়ানি ও উইল্ফ ফার্গুসনের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ২৮ ও ১৮ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেন। এছাড়াও, বল হাতে নিয়ে ১/৪৯ ও ২/১৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ের দিকে গড়ায়।
এরপর, ১১ ফেব্রুয়ারি, ১৯৪৮ তারিখে পোর্ট অব স্পেনে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ১/৬৪ ও ০/১১ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাটিংয়ে নেমে ৯* রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দীকরণে অগ্রসর হন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে চার-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
একই সফরের ৩ মার্চ, ১৯৪৮ তারিখে জর্জটাউনে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্ট খেলেন। অধিনায়কের দায়িত্বে থেকে খেলায় তিনি ১ ও ৩ রান সংগ্রহসহ দুইটি ক্যাচ তালুবন্দীকরণে অগ্রসর হন। এছাড়াও, বল হাতে নিয়ে ৫/৩১ ও ১/৪৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ৭ উইকেটে জয়লাভ করলে সিরিজে এগিয়ে যায়।
১৯৪৮-৪৯ মৌসুমে ভারতের মাটিতে দলকে ১-০ ব্যবধানে সিরিজ জয় করান। পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজের প্রত্যেকটিতেই টসে জয়লাভ করেছিলেন। এরফলে, চতুর্থ দলনেতা হিসেবে এ সৌভাগ্যের অধিকারী হন। এ দুটো সফরে দলের খেলোয়াড়দের মাঝে উজ্জ্বীবনী শক্তি গড়ে উঠে ও ব্যাপক জনপ্রিয়তা পান। তবে, ১৯৫১-৫২ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে এ ধারা বহমান রাখতে পারেননি। ৪-১ ব্যবধানে তাঁর দল পরাজিত হয়। চূড়ান্ত টেস্টে দায়িত্ব থেকে দূরে সড়ে দাঁড়ান। আবারও তাঁর দল জয়লাভ করতে পারেনি। দেশে ফেরার প্রাক্কালে নিউজিল্যান্ড সফরে পুণরায় দলকে পরিচালনা করেন।
১৯৫০-৫১ মৌসুমে ক্যারিবীয় দলকে নেতৃত্ব দিয়ে অস্ট্রেলিয়া সফরে যান। ৯ নভেম্বর, ১৯৫১ তারিখে ব্রিসবেনে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। অধিনায়কের দায়িত্বে থেকে খেলায় তিনি ৪৫ ও ০ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। স্বাগতিকরা ৩ উইকেটে জয়লাভ করে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
১৯৫৫-৫৬ মৌসুমে পুণরায় নিউজিল্যান্ড গমন করলেও খেলোয়াড়-ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন ও ডেনিস অ্যাটকিনসন অধিনায়কত্ব করেন। ১৮ ফেব্রুয়ারি, ১৯৫৬ তারিখে ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সাফল্যের ছাঁপ রাখেন। প্রথম ইনিংসে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ ৫৮ রান অতিক্রম করেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ব্যাট হাতে নিয়ে ৮৩* রান সংগ্রহসহ দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। সফরকারীরা ইনিংস ও ৬৪ রানে জয়লাভ করলে চার-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায়।
১৯৫৭ সালে ক্যারিবীয় দলকে নেতৃত্ব দিয়ে ইংল্যান্ড গমন করেন। ২০ জুন, ১৯৫৭ তারিখে লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। অধিনায়কের দায়িত্বে থেকে খেলায় তিনি ১ ও ২১ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ১/৪৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ইনিংস ও ৩৬ রানে জয়লাভ করলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
একই বছর ইংল্যান্ড সফরে তাঁকে পুণরায় অধিনায়ক হিসেবে দায়িত্বে রাখা হয়। এবার তাঁর দল ৩-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। এজবাস্টনে ৪০ মিনিট ক্রিজে অবস্থান করে শূন্য রানে অপরাজিত ছিলেন। ট্রেন্ট ব্রিজে তিন ঘণ্টা চল্লিশ মিনিট ব্যাটিং করে ৬১ রান তুলেন। তা নাহলে হয়তোবা তাঁর দল নিশ্চিতরূপে ৫-০ ব্যবধানে পরাজয়বরণ করতো।
২২ আগস্ট, ১৯৫৭ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্ট খেলেন। অধিনায়কের দায়িত্বে থেকে খেলায় তিনি ১/৪৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, আঘাতের কারণে কোন ইনিংসেই তিনি ব্যাটিংয়ে নামতে পারেননি। সফরকারীরা ইনিংস ও ২৩৭ রানে পরাজিত হলে ৩-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
ওবিই পদবী লাভ করেন। ২৬ আগস্ট, ১৯৮৭ তারিখে লন্ডনের প্যাডিংটনের হাসপাতালে ৬৮ বছর ১২৭ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে। এ সময়ে তিনি লর্ডসে দ্বি-শতবার্ষিকী খেলায় অংশগ্রহণের লক্ষ্যে এমসিসি’র আমন্ত্রিত অতিথিরূপে হোটেলে অবস্থানকালে পড়ে যান।
