১১ জুন, ১৯০৮ তারিখে লন্ডনের প্যাডিংটন এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ও কোচ ছিলেন। মূলতঃ বোলিং কর্মে অগ্রসর হতেন। স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন। ১৯৩০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার অধিকারী ছিলেন। ক্রিকেটপ্রিয় পরিবারের সন্তান ছিলেন। দাদা ও পিতা – উভয়েই লর্ডস গ্রাউন্ডে কাজ করতেন। সদর দফতরে পিতার সম্পৃক্ততার কারণে ১৯২৩ সালে লর্ডসে যাচাই-বাছাইয়ে অংশ নেয়ার সুযোগ পান। এরফলে, কর্মীদলের সদস্য হন। জুন, ১৯২৬ সালে মিডলসেক্সের পক্ষে খেলার চেষ্টা চালান। ড্রুপ স্ট্রিট স্কুলের ছাত্রাবস্থায় তাঁর মাঝে প্রতিশ্রুতিশীলতা লক্ষ্য করা যায়। ১৯২১ ও ১৯২২ সালে প্রথম একাদশে খেলেন। শেষের বছরটিতে প্যাডিংটন স্কুলস ডিস্ট্রিক্ট কাপের শিরোপা বিজয়ে ভূমিকা রাখেন।
ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে মিডলসেক্স ও ওয়ারউইকশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। ১৯২৬ থেকে ১৯৪৭ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। লর্ডসে মিডলসেক্সের সদস্যরূপে ওয়ারউইকশায়ারের বিপক্ষে প্রথমবারের মতো খেলেন। তবে, আগস্টের পূর্ব পর্যন্ত খেলার সুযোগ পাননি। এ পর্যায়ে এজবাস্টনে ৫/৭৭ ও ৩/২৫ লাভ করেন। ঐ মৌসুম শেষ হবার পূর্বে মিডলসেক্সের পক্ষে আরও তিনটি খেলায় অংশ নিয়েছিলেন।
তবে, ওয়ারউইকশায়ারের বিপক্ষে তাঁর বোলিং মিডল্যান্ড কাউন্টি কর্তৃপক্ষের বেশ মনে ধরে। মিডলসেক্সের সম্মতিক্রমে এজবাস্টনে তাঁকে কর্মী হিসেবে যোগদানের আমন্ত্রণ জানানো হয়। আবাসকালীন যোগ্যতা অর্জনের প্রেক্ষিতে তিনি দলের সদস্য হন ও ১৯২৯ সাল পর্যন্ত নিয়মিতভাবে খেলতে থাকেন। এছাড়াও, অনেকগুলো বছর ওয়ারউইকশায়ারের স্লো লেফট-আর্ম বোলিং বিভাগের শূন্যতা পূরণে সচেষ্ট ছিলেন।
১৯৩৫ সালে ইংল্যান্ডের পক্ষে সব মিলিয়ে মাত্র চার টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। তবে, কোন টেস্টেই নিজেকে মেলে ধরতে পারেননি। দলের অন্যতম প্রথমসারির খেলোয়াড় হিসেবে হ্যাডলি ভেরিটি’র সাথে তাঁকে রাখা হয়। পূর্বেকার মৌসুমে সতেরো রানের অল্প বেশী গড়ে ১৫৬ উইকেট দখল করে প্রথম-শ্রেণীর বোলিং গড়ে শীর্ষে ছিলেন।
১৯৩৪-৩৫ মৌসুমে বব ওয়াটের নেতৃত্বাধীন এমসিসি দলের সদস্যরূপে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সফরে যান। ৮ জানুয়ারি, ১৯৩৫ তারিখে ব্রিজটাউনে অনুষ্ঠিত স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। জিম স্মিথ, এরল হোমস, জ্যাক ইডন ও এরিক হোলিসের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ৩/১৪ ও ০/০ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। একবার ব্যাটিংয়ে নেমে ২ রান সংগ্রহসহ চারটি ক্যাচ তালুবন্দীকরণে অগ্রসর হন। ৪ উইকেটে জয় পেলে তাঁর দল চার-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
একই সফরের ১৪ মার্চ, ১৯৩৫ তারিখে কিংস্টনে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ০ ও ১০* রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ৫/১৬৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। সফরকারীরা ইনিংস ও ১৬১ রানে পরাভূত হলে ২-১ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
১৯৩৪ সালে উইজডেন কর্তৃক অন্যতম বর্ষসেরা ক্রিকেটারের সম্মাননাপ্রাপ্ত হন। ৩০ মার্চ, ১৯৭৮ তারিখে ওয়ারউইকশায়ারের সলিহাল এলাকায় ৬৯ বছর ২৯২ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
