|

উইলিয়াম ও’রোর্ক

৬ আগস্ট, ২০০১ তারিখে সারের কিংস্টন আপোন টেমসে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে পারদর্শী। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নেমে থাকেন। নিউজিল্যান্ডের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিচ্ছেন।

২০২১-২২ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে ক্যান্টারবারির প্রতিনিধিত্ব করছেন। এছাড়াও, নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১০ দলের পক্ষে খেলেছেন। ২০ মার্চ, ২০২২ তারিখে পালমারস্টোন নর্থে অনুষ্ঠিত সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে খেলায় অংশ নিয়ে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান।

২০২৩-২৪ মৌসুম থেকে নিউজিল্যান্ডের পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আইয়ে অংশ নিচ্ছেন। ঐ মৌসুমে নিজ দেশে নীল ব্র্যান্ডের নেতৃত্বাধীন স্প্রিংবকের মুখোমুখি হন। ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে হ্যামিল্টনে অনুষ্ঠিত সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। ব্যক্তিগত সাফল্যের সাথে নিজেকে জড়ান। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে প্রথমবারের মতো পাঁচ-উইকেটের সন্ধান পান। ঐ টেস্টে ৪/৫৯ ও ৫/৩৪ লাভ করে স্মরণীয় অভিষেক হয় তাঁর। সব মিলিয়ে টেস্ট অভিষেকে ৯৩ রান খরচায় নয় উইকেট দখল করে যে-কোন নিউজিল্যান্ডীয় বোলারের সেরা সাফল্যের অধিকারী হন। এরফলে ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মার্ক ক্রেগের ১৮৮ রান সংগ্রহের পূর্বেকার রেকর্ড ভেঙ্গে পড়ে। ঐ খেলায় তাঁর দল ৭ উইকেটে জয়লাভসহ ২-০ ব্যবধানে সিরিজ জয় করে। তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।

এরপর, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে অনুষ্ঠিত ওয়েলিংটন টেস্টে সফরকারী অস্ট্রেলিয়া বিপক্ষে প্রথম ইনিংসে ২/৮৭ পেলেও দ্বিতীয় ইনিংসে ০/১১ লাভ করেন।

২০২৪ সালে টিম সাউদি’র নেতৃত্বাধীন কিউই দলের সদস্যরূপে শ্রীলঙ্কা গমন করেন। ১৮ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে গলেতে অনুষ্ঠিত স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ৫/৫৫ ও ৩/৪৯ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাট হাতে নিয়ে ২ ও ০ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। তবে, প্রভাত জয়সুরিয়া’র অসাধারণ বোলিংশৈলীর কল্যাণে স্বাগতিকরা ৬৩ রানে জয় পেলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।

২০২৪-২৫ মৌসুমে টম ল্যাথামের নেতৃত্বাধীন কিউই দলের সদস্যরূপে প্রথমবারের মতো ভারত গমন করেন। ১৬ অক্টোবর, ২০২৪ তারিখে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত স্বাগতিক ভারতের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ৪/২২ ও ৩/৯২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাটিংয়ে নেমে ০* রান সংগ্রহ করেছিলেন। তবে, রচিন রবীন্দ্র’র অসাধারণ ব্যাটিংশৈলীর কল্যাণে সফরকারীরা ৮ উইকেটে জয় পেলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।

একই সফরের ১ নভেম্বর, ২০২৪ তারিখে ওয়াংখেড়েতে সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ১* ও ২* রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, ০/৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, এজাজ প্যাটেলের স্মরণীয় বোলিং সাফল্যে স্বাগতিকরা মাত্র ২৫ রানে পরাভূত হলে ৩-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।

২০২৬ সালে টম ল্যাথামের নেতৃত্বাধীন কিউই দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। ২৫ জুন, ২০২৬ তারিখে নটিংহামে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৩/৫৩ ও ০/১৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাট হাতে নিয়ে ১৯ ও ০ রান সংগ্রহ করেছিলেন। তবে, ড্যারিল মিচেলের অসাধারণ অল-রাউন্ড কৃতিত্বে সফরকারীরা ১৬০ রানে জয়লাভ করলে ২-১ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়।

সম্পৃক্ত পোস্ট