|

ওয়েন এন. ফিলিপস

৭ নভেম্বর, ১৯৬২ তারিখে ভিক্টোরিয়া জিলং এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখতেন। এছাড়াও, ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৯০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

১৯৮০-৮১ মৌসুম থেকে ২০০০-০১ মৌসুম পর্যন্ত সময়কালে সাউথ মেলবোর্নের পক্ষে ২৭৬টি খেলায় অংশ নিয়েছেন। ছোটখাটো গড়নের অধিকারী হিসেবে ইনিংস উদ্বোধনে নামতেন। ২০ মৌসুম খেলেছেন। তন্মধ্যে, ১৯৮৭-৮৮ মৌসুমে রাইডার পদক লাভ করেন।

১৯৮৮-৮৯ মৌসুম থেকে ১৯৯৩-৯৪ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ভিক্টোরিয়ার প্রতিনিধিত্ব করেছেন। ভিক্টোরিয়ার পক্ষে ধারাবাহিক ক্রীড়াশৈলী প্রদর্শনে অগ্রসর হন। ১৯৯০-৯১ মৌসুমে ভিক্টোরিয়ার শেফিল্ড শীল্ডের শিরোপা বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। চূড়ান্ত খেলায় ৯১ রানে অপরাজিত থাকেন ও জয়সূচক রান তুলেছিলেন।

১৯৯২ সালে অস্ট্রেলিয়ার পক্ষে একটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৯৯১-৯২ মৌসুমে নিজ দেশে মোহাম্মদ আজহারউদ্দীনের নেতৃত্বাধীন ভারতীয় দলের মুখোমুখি হন। ১ ফেব্রুয়ারি, ১৯৯২ তারিখে পার্থে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। পল রেইফেলের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ৮ ও ১৪ রান সংগ্রহ করেন। ক্রেগ ম্যাকডারমটের অপূর্ব বোলিংয়ের কল্যাণে স্বাগতিকরা ৩০০ রানে পরাভূত হলে ৪-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে অংশগ্রহণ ছিল।

সম্পৃক্ত পোস্ট