৯ নভেম্বর, ১৯৩১ তারিখে ল্যাঙ্কাশায়ারের ক্রনকি শ’ এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। লেগ-ব্রেক গুগলি বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
অপ্রচলিত পন্থায় গুগলি সহযোগে লেগ-স্পিনার হিসেবে পরিচিতি ঘটান। বেশ পর্যাপ্ত পরিমাণে বলকে বাঁক খাওয়াতে পারেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ার দলের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৫১ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। দুইবার এক মৌসুমে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন।
১৯৫৯ থেকে ১৯৬০ সালের মধ্যে ইংল্যান্ডের পক্ষে চারটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। সবগুলো টেস্টই নিজ দেশে খেলেন। ১৯৫৯ সালে নিজ দেশে দত্তা গায়কোয়াড়ের নেতৃত্বাধীন ভারতীয় দলের মুখোমুখি হন ও তিন টেস্ট খেলেন। ৪ জুন, ১৯৫৯ তারিখে নটিংহামে অনুষ্ঠিত সফররত ভারতের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। কেন টেলর ও মার্টিন হর্টনের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে সুভাষ গুপ্তে’র বলে শূন্য রানে বিদেয় নিয়েছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ১/৫৮ ও ২/৪৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ইনিংস ও ৫৯ রানে জয় পেলে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
নিজস্ব দ্বিতীয় টেস্টে দারুণ সফলতার স্বাক্ষর রাখেন। ১৯৫৯ সালে লর্ডস টেস্টে সফরকারী ভারতের বিপক্ষে ৫/৩৫ পান। এটিই তাঁর খেলোয়াড়ী জীবনের একমাত্র পাঁচ-উইকেট লাভের ঘটনা ছিল। এরফলে, লর্ডস অনার্স বোর্ডে নিজেকে চিত্রিত করেন। এক পর্যায়ে ৩১ বলের ব্যবধানে ১২ রান খরচ করে এ সাফল্য পান। আরও হয়তোবা উইকেট পেতে পারতেন যদি উইকেট-রক্ষক গডফ্রে ইভান্স চারটি সম্ভাব্য স্ট্যাম্পিংয়ের সুযোগ হাতছাড়া না করতেন। দ্বিতীয় ইনিংসে আরও ২ উইকেট লাভ করে স্বাগতিকদের ৮ উইকেটের বিজয়কে স্বার্থক করে তুলেন।
১৯৬০ সালে নিজ দেশে জ্যাকি ম্যাকগ্লিউ’র নেতৃত্বাধীন স্প্রিংবকের মুখোমুখি হন। ১৮ আগস্ট, ১৯৬০ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সাফল্যের সাথে নিজেকে জড়ান। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ২ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ২/৯৯ ও ০/৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ে পরিণত হলে সফরকারীরা ৩-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
ব্যাটিংয়ে মোটেই সুবিধে করতে পারেননি। এছাড়াও, আঙ্গুলের আঘাতও দলে প্রবেশের অন্তরায় ছিল। সবগুলো টেস্ট থেকে ২২.৩১ গড়ে ১৬ উইকেট দখল করেছিলেন।
১৫ সেপ্টেম্বর, ২০০৯ তারিখে ৭৭ বছর ৩১০ দিন বয়সে রচডেলের নার্সিং হোমে তাঁর দেহাবসান ঘটে।
